‘বন্দুকের জোরে দেশ শাসন করছে সরকার’

112131_nomanএই অবৈধ সরকারের কাছ থেকে জনগণ তাদের অধিকার ফিরে পেতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলে নোমান এ মন্তব্য করেন। খিলগাঁও থানা ছাত্রদল সাধারণ সম্পাদক শহীদ নুরুজ্জামান জনি ও নিউমার্কেট থানা ছাত্রদল নেতা মাহবুবুর রহমান বাপ্পীর প্রথম শাহাদাতবার্ষিকীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপির নেতা আরো বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় যারা আত্মাহুতি দিয়েছে মানুষ তাদের আজীবন স্মরণ রাখবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার তারা শহীদ হয়েছেন। যারা গুম খুনের শিকার হয়েছেন, তাদের জাতি স্মরণ রাখবে। তিনি বলেন, দেশে আজ নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ করে, দেশের অর্থনৈতিক অবস্থা সংকটাপন্ন। কর্তৃত্ববাদী সরকারের জনগণের ওপর আস্থা নেই। জনগণ ৫ই জানুয়ারি তাদের ভোট না দিয়ে নীরব প্রতিবাদ জানিয়েছে। বন্দুকের জোরে দেশ শাসন করছে সরকার। বুলেটের চেয়েও শক্তিশালী ব্যালট।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার