বিয়ের আগেই হানিমুন!

111782_hanymoonগত বছরের শুরুর দিকে পাওলি দাম নিজ মুখেই স্বীকার করেছিলেন এক বিশেষ মানুষের আগমন ঘটেছে তার জীবনে। তবে মিডিয়ার কড়া নজর থেকে তাকে এতদিন আড়াল করেই রেখেছিলেন পাওলি। কিন্তু শেষ পর্যন্ত তা রাখতে ব্যর্থই হয়েছেন। জানা গেছে, বিশেষ ওই পুরুষের নাম অর্জুন দেব। যিনি ব্রাসেলসে পাওলির সঙ্গে হানিমুন মুডে কাটানো কিছু মুহূর্তের সেলফি শেয়ার করেন টুইটারে। গোয়াহাটির রেস্তরাঁ মালিক এ অর্জুনের ফিল্মি দুনিয়ার সঙ্গে কোনো সংযোগ নেই। এক বন্ধুর মারফত তার সঙ্গে পরিচয় হয় পাওলির। প্রথম দর্শনের ভালোলাগা ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয়। বিয়ে করার সিদ্ধান্ত নেন দুজনেই। অবশ্য এখনও বিয়ের দিনক্ষণ কিছুই ঠিক হয়নি। কিন্তু তার আগেই হানিমুন সেরে নিচ্ছেন তারা। এমন খবরে তোলপাড় সর্বত্র। এদিকে পাওলি নিজের টুইটারের এক পোস্টে লিখেছেন, ওদের বাড়ি গোয়াহাটিতে। সিলেটি। শুঁটকি মাছ খায়। আবার সুশিও ভালোবাসে। আমি ভীষণ লাকি টু হ্যাভ ফাউন্ড অর্জুন। এত দিন অর্জুনকে চিনতেন শুধু পাওলির আত্মীয়-বন্ধুরা। এবার তাদের হলিডে ট্রিপ আর সেলফির সৌজন্যে অর্জুনকে চিনে নিলেন পাওলির অনুরাগীরাও।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার