গরুর মাংস নিষিদ্ধ করায় ‘মোদিকে হত্যা করবে আইএস’

ভারতে গরুর মাংস নিষিদ্ধ করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিকরকে হত্যা করবে মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী আইএস। ‘আইএস-এর স্বাক্ষরিত’ এমন হুমকি সংবলিত একটি চিঠি হস্তগত করেছে ভারতের গোয়া পুলিশ। এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। খবরে বলা হয়েছে, অজ্ঞাত ওই চিঠির বিষয়ে তদন্ত শুরু করেছে গোয়া পুলিশ। ওই চিঠিতে মোদি ও পরিকরের উদ্দেশে বলা হয়েছে, ‘যেহেতু তোমরা গরুর মাংস খেতে দিচ্ছো না, তোমাদের ব্যবস্থা নেয়া হবে।’ স্বরাষ্ট্র ও সাধারণ প্রশাসক বিভাগ ওই চিঠি পেয়েছে। আইজিপি ভি রাঙ্গানাথান জানান, এ বিষয়ে একটি তদন্ত শুরু করেছে পুলিশ। তিনি এও জানান, চিঠি শুরু হয়েছে এভাবে যে, ‘যেহেতু তোমরা গরু হত্যা নিষিদ্ধ করেছো, আমরা তোমাদের দেখে নেব।’ আইজিপি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবাদ-বিরোধী একটি স্কোয়াড এ বিষয়ে তদন্ত শুরু করেছে। এছাড়া পুলিশ জানিয়েছে, রাজ্যে প্রতিরক্ষামন্ত্রী পরিকরের নিরাপত্তা বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার