পটুয়াখালীর শ্রমিকদল সহসভাপতির লাশ মিললো আমতলীতে

পটুয়াখালীর শ্রমিকদল সহসভাপতি মিজানুর রহমান বাবু খন্দকারের (৩৮) লাশ মিললো বরগুনার আমতলীতে। গতকাল আমতলী পৌরসভার নির্মাণাধীন একটি ভবনের পাশ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় অধিবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের টিনের ব্যবসায়ী আতাহার আলীর বাড়ির একটি নির্মাণাধীন ভবনে সকাল ৭টার দিকে কাজ করতে এসে নির্মাণ শ্রমিকরা একটি লাশ দেখতে পেয়ে আমতলী থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ সময় মৃতদেহের সঙ্গে থাকা একটি আইডি কার্ডের সূত্র ধরে তার লাশ শনাক্ত করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, মিজানুর রহমান বাবু পটুয়াখালীর কালিকাপুর এলাকার আরামবাগপাড়ার মৃত আজাহার উদ্দিন খন্দকারের ছেলে। তিনি পেশায় একজন ঠিকাদার ছিলেন। আমতলীতে তার বোনের বাসা রয়েছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। সন্ধ্যায় লাশ বরগুনা থেকে পটুয়াখালীর বাড়িতে নিয়ে গেছেন বাবুর আত্মীয়স্বজনরা।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার