খালেদার ভুলেই পৌর নির্বাচনে বিএনপির ভরাডুবি: সুরঞ্জিত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভুল রাজনীতির কারণেই পৌরসভা নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে বলে মনে করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেছেন, খালেদা জিয়ার হঠকারিতা ও ভুল রাজনীতির কারণেই বিএনপির ভোট ও সমর্থন দিন দিন কমছে। গতকাল দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’ আয়োজিত  আলোচনাসভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। সুরঞ্জিত বলেন, খালেদা জিয়ার হঠকারী, বিভ্রান্তিকর ও ভুল রাজনীতির কারণেই পৌর নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে। এ কারণেই বিএনপির সমর্থন ও ভোট দিন দিন কমছে। তিনি বলেন, তাকে (খালেদা জিয়া) দেশের বৃহত্তর স্বার্থে স্থিতিশীলতা বজায় রেখে গণতান্ত্রিক ও সহনশীলতার ধারায় ফেরার আহ্বান জানাচ্ছি। এতে তার দলের সমর্থনও যেমন বাড়বে। আর সুস্থ রাজনীতিতে ফিরে এলে আপনারা সরকার ও প্রশাসনের সকল সহায়তা পাবেন। তিনি আরও বলেন, পৌরসভা নির্বাচনে খালেদা একা নন, তার ধানের শীষেরও পরাজয় ঘটেছে। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এটিএম শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, দলের উপকমিটির সহসম্পাদক বলরাম পোদ্দার প্রমুখ।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার