থার্টিফার্স্ট নাইটে পুলিশ-র‌্যাবের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার ৫

থার্টিফার্স্ট নাইট উপলক্ষে বৃহস্পতিবার রাতে পুলিশ ও র‌্যাবের পৃথক অভিযানে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৮৬,৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে পাঁচ জনকে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তারা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পুলিশ জানিয়েছে, খিলগাঁও এলাকার খিদমাহ হাসপাতালের সামনে ট্রাক থামিয়ে তল্লাশিকালে সইবুর রহমান ও শামীম আলী নামে দুই ব্যক্তিকে আট করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭০ হাজার পিস ইয়াবা ও একটি ট্রাক জব্দ করা হয়। প্রায় একই সময়ে চকবাজারের পোস্তা এলাকার ৭৭/৭৬/২/৩ নম্বর বাড়ির চতুর্থ তলায় অভিযান চালায় র‌্যাব-২। এসময় মোস্তাক আহমেদ, মাসি আলম ও ওয়াহিদ নামে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১৬,৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রয়ের ৪৬,১০০ টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে খিলগাঁও এবং চকবাজার থানায় মাদক আইনে মামলা হয়েছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার