সৈয়দ শামসুল হকের জন্মদিন পালিত

নানা আয়োজনে পালিত হলো সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের জন্মদিন। গতকাল ছিল তার ৮০তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি। জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানাসহ কবি, সাহিত্যিক, রাজনীতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ। শেখ হাসিনা এবং শেখ রেহানার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল গতকাল দুপুরে গুলশানের বাসভবনে সৈয়দ শামসুল হককে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময়  সৈয়দ শামসুল হক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাঙালির বাতিঘর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরেই ভবিষ্যতের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। লেখকের সহধর্মিণী কথাশিল্পী আনোয়ারা সৈয়দ হক, পুত্র দ্বিতীয় হক, পুত্রবধূ, নাতি-নাতনিসহ পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। ১৯৩৫ সালের ২৭শে ডিসেম্বর  কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন কবিতা, গল্প, উপন্যাস, নাটক, ছোটগল্প, গীতিকবিতা তথা সাহিত্যের সব শাখায় সাবলীল বিচরণকারী এই লেখক। ৮০তম জন্মদিন উপলক্ষে  সৈয়দ শামসুল হক জন্মজয়ন্তী উদ্‌যাপন পরিষদের আয়োজনে বিআলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় বর্ণিল অনুষ্ঠানমালা। সাহিত্যের সব শাখায় নান্দনিক উৎকর্ষতার স্বাক্ষর রাখায় সাহিত্যাঙ্গনে নিজেকে সব্যসাচী লেখক হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছেন  সৈয়দ শামসুল হক। সাহিত্যের বিভিন্ন শাখায় বিচরণের জন্য সৈয়দ শামসুল হক পেয়েছেন একুশে পদক (১৯৮৪), বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৬), আদমজী সাহিত্য পুরস্কার (১৯৬৯) সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার