সিরিয়ায় বিরল চুক্তিতে সরিয়ে নেয়া হলো অবরুদ্ধ বিদ্রোহীদের

108146_i1কয়েক ডজন আহত বিদ্রোহী যোদ্ধাকে সপরিবারে সিরিয়ার একটি শহর থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। জাবাদানি নামের সীমান্তবর্তী শহরটি সিরীয় সরকারি বাহিনী অবরুদ্ধ করে রেখেছিল। বিদ্রোহী যোদ্ধাদের সরিয়ে নেয়ার সমঝোতা হয়েছে উত্তর সিরিয়ায় বিদ্রোহীদের ঘিরে রাখা দু’টি গ্রামের অসংখ্য বেসামরিক ব্যক্তিকে নিরাপদে যেতে দেয়ার বিনিময়ে। এ খবর দিয়েছে আল জাজিরা। লেবানন সীমান্তবর্তী জাবাদানি শহর থেকে ৭০ জন বিদ্রোহী যোদ্ধাসহ ১৩০ জনের আজ বৈরুত বিমানবন্দরে পৌছানোর কথ। সেখান থেকে তারা জাতিসংঘ ও ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রসের তত্ত্বাবধানে তুরস্কে যাবে। একই সময়ে বিদ্রোহী অধ্যূষিত ইদলিব এলকার দুটি গ্রাম ফুয়া ও কেফ্রায়া থেকে নারী-শিশুসহ ৪৫০ জন ব্যক্তিকে সরিয়ে নেয়া হবে। এদিকে, বিদ্রোহী যোদ্ধাদের মধ্যে গুরুতর আহতদের সরিয়ে নেয়ার জন্য জাবাদানি শহরে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে দেখা যায়। বিদ্রোহী ও তাদের পরিবারবাহী গাড়িবহরটি লেবাননের সীমান্ত ক্রসিং আল মাসনা দিয়ে বৈরুতে যাবে। সেখান থেকে তুরস্কে যাওয়ার পর তাদের ইদলিবে পাঠানো হবে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, বিদ্রোহীদের সরিয়ে নিয়ে স্থানীয় সময় আজ সকাল ৮টার দিকে, রেডক্রস ও জাতিসংঘের ১২ টি গাড়ি জাবাদানি শহরে পৌছেছে। বিদ্রোহী অধ্যুষিত জাবাদানি শহর পূনর্দখলে কয়েক মাস ধরে সরকারি বাহিনী অবিরাম বোমা বর্ষণ করে। আজকের বিরল এ বিনিময় সমঝোতার এক পক্ষে ছিল তুরস্ক ও স্বসস্ত্র গ্রুপ আহরার আল শাম। অপর পক্ষে ছিল ইরান ও সিরীয় সরকার।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার