‘নির্বাচন সুষ্ঠু হলে ৮০ ভাগ পৌরসভায় জয়ী হবে বিএনপি’

পৌরসভা নির্বাচন সুষ্ঠু হলে ৮০ ভাগ পৌরসভায় বিএনপি জয়ী হবে বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহাবুবউদ্দিন খোকন। গতকাল বিকালে সাভার পৌরসভায় বিএনপি সমর্থীত প্রার্থী বদিউজ্জামান বদির পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর সময় তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের মতো যদি আওয়ামী লীগ পৌরসভা নির্বাচনে বিনাভোটে জয় লাভ করতে চায় তাহলে দেশের জনগণ আর চুপ করে ঘরে বসে থাকবে না। স্থানীয় পর্যায়ে যে বিস্ফোরণের দানা বাঁধবে, তাতে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। তিনি অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন দলের মন্ত্রী-এমপিরা তাদের প্রার্থীকে বিজয়ী করতে মরিয়া হয়ে উঠেছেন। তারা সরাসরি মাঠে না থাকলেও স্থানীয় পুলিশ প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ রিটার্নিং কর্মকর্তাদের ম্যানেজ করারও চেষ্টা চালাছেন। অবিলম্বে তিনি নির্বাচন কমিশনকে সব ধরনের পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান।
এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সাবেক সংসদ সদস্য ফজলুল হক মিলন, ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নানসহ স্থানীয় নেতাকর্মীরা।

আরো দেখুন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই