শুভেচ্ছায় সিক্ত হিমালয়জয়ী কন্যারা

পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে ধোবাউড়া উপজেলার কলসিন্দুরে ফিরলো এএফসি অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলের শিরোপাজয়ীরা। হিমালয়জয়ী ফুটবলারদের গতকাল বরণ করে নেন বিশিষ্ট ব্যক্তিত্বসহ উৎফুল্ল জনসাধারণ। গতকাল ঢাকা থেকে ময়মনসিংহ স্টেশনে নামার সঙ্গে সঙ্গে বরণ করে নেয়া হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল দলের ১০ খেলোয়াড়কে। তারা প্রত্যেকেই ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামের অধিবাসী। ধোবাউড়া উপজেলা মোড়ে এ ফুটবলারদের বাংলাদেশ সাংবাদিক সমিতি বাসাস ধোবাউড়া উপজেলা শাখার উদ্যোগে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শওকত ওসমান, সাংবাদিক সমিতির সভাপতি অ্যাডভোকেট নীহার রঞ্জন পাল নেপালসহ অন্য সাংবাদিকরা। উল্লেখ্য, এএফসি অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক নেপালকে ১-০ গোলে হারিয়ে শিরোপা হাতে তোলে বাংলাদেশ। মহিলা ফুটবলে বাংলাদেশের এটি প্রথম শিরোপা। ১৮ জনের দলে এবারের বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ নারী দলে জায়গা নেয় ধোবাউড়া উপজেলার কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের ১০ ছাত্রী।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার