মোদির ‘চুপ’ নিয়ে রাহুলের প্রশ্ন

107677_Untitled-10দুর্নীতি ইস্যুতে চুপ থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেছেন ভারতের কংগ্রেস দলের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। অর্থমন্ত্রী অরুণ জেটলির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করায় এরই মধ্যে বিজেপি তার দারভাঙ্গার এমপি ও সাবেক ক্রিকেটার কির্তি আজাদকে বরখাস্ত করেছে। এ বিষয়ে নরেন্দ্র মোদির নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। তিনি নিজের নির্বাচনী আসন আমেথিতে এক সভায় বলেছেন, নির্বাচনী প্রচারের সময় মোদিজি বলেছিলেন তিনি নিজে দুর্নীতি করবেন না। এমনকি কাউকে দুর্নীতি করতে দেবেন না। কিন্তু এখন তার দলের একজন এমপি চোখে আঙ্গুল দিয়ে দুর্নীতি দেখিয়ে দিচ্ছেন। কিন্তু মোদিজি নীরব। তার উচিত এ বিষয়ে তদন্ত করে পদক্ষেপ নেয়া। উল্লেখ্য, সম্প্রতি অরুণ জেটলির বিরুদ্ধে একই অভিযোগ করায় দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি দলের প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা করেছেন তিনি। আবার নরেন্দ্র মোদিকে শুধু মোদি বা তার নাম ধরে সেøাগান দেয়ার ক্ষেত্রে নিজ দলের এমপিদের বারণ করেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। অনলাইন এনডিটিভি রিপোর্টে বলেছে, বর্তমান অর্থমন্ত্রী অরুণ জেটলি এক সময় দিল্লি ডিস্ট্রিক্ট অ্যান্ড ক্রিকেট এসোসিয়েশনের প্রধান ছিলেন। তিনি ওই পদে ১৩ বছর দায়িত্ব পালন করেন। এ সময়ে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ এনেছেন বিজেপিরই পার্লামেন্ট সদস্য কীর্তি আজাদ। এ নিয়ে তদন্তের দাবি করেছেন রাহুল গান্ধী। তবে তার সমালোচনা প্রত্যাখ্যান করেছে বিজেপি। এ দলের সাধারণ সম্পাদক শ্রীকান্ত শর্মা বলেছেন, সাবেক ইউপিএ সরকারের আমলে অরুণ জেটলিকে নিষ্কলুশ বলা হয়েছে। সে কথা মনে থাকা উচিত রাহুলের। তারা যে অভিযোগ তুলছে তা মিথ্যা ও ভুয়া। উল্টো রাহুল গান্ধীই দুর্নীতি করেছেন। তিনি ন্যাশনাল হেরাল্ড মামলায় জামিন নিয়েছেন।  ওদিকে আম আদমি পার্টির নেতা আশুতোষ বলেছেন, বিজেপি কীর্তি আজাদকে বরখাস্ত করেছে। এতে প্রমাণ হয় যে এ সরকার দুর্নীতির পক্ষে। তারা অরুণ জেটলিকে জিজ্ঞাসাবাদের পরিবর্তে কীর্তি আজাদকে বরখাস্ত করেছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার