শাহজালালে ৬ কেজি স্বর্ণসহ দুই চীনা নাগরিক গ্রেফতার

fileসম্পাদনায়- সাইমুর রহমান, স্বদেশ নিউজ২৪.কম: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় কেজি স্বর্ণসহ দুই চীনা নাগরিককে গ্রেফতার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। এর আগে দুপুরে দুই নারীসহ ৪ জনকে সাড়ে ১৪ কেজি স্বর্ণসহ আটক করে একই বিভাগ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ১১২ ফ্লাইট থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন চানকক ওয়াই (২৪) ও চেন সিম শেপ (৫৮)। আটককৃতদের প্যান্টের বেল্টে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ছিল এসব স্বর্ণ। তাদের কাছ থেকে এক কেজি ওজনের মোট ছয়টা বার উদ্ধার করা হয়। এ স্বর্ণের আনুমানিক মূল্য তিন কোটি টাকা। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার (এসি) শহীদুজ্জামান সরকার সংবাদমাধ্যমকে জানান, আটককৃতরা এর আগেও বাংলাদেশে এসছিল। তখন থেকে নজরদারিতে রেখে বুধবার তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এসি শহীদুজ্জামান। –

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার