টেস্টে স্মিথ, ওয়ানডেতে ডি ভিলিয়ার্স বর্ষসেরা

107496_smithআইসিসি বর্ষসেরা ক্রিকেটার ও বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হলেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। এছাড়া বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড় দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও একই দেশের ফ্যাফ ডু প্লেসি বর্ষসেরা টি-টোয়েন্টি পারফরমার নির্বাচিত হয়েছেন। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডু প্লেসির ৫৬ বলে ১১৯ রানের ইনিংসটি এ বছরের সেরা স্বীকৃতি পেয়েছে। আর বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অসি পেসার জশ হ্যাজেলউড। সপ্তম খেলোয়াড় হিসেবে একই সঙ্গে বর্ষসেরা ও বর্ষসরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হলেন স্টিভেন স্মিথ। এর আগে এই গৌরব আছে রাহুল দ্রাবিড় (২০০৪, ভারত), জ্যাক ক্যালিস (২০০৫, দক্ষিণ আফ্রিকা), রিকি পন্টিং (২০০৬, অস্ট্রেলিয়া), কুমার সাঙ্গাকারা (২০১২, শ্রীলঙ্কা), মাইকেল ক্লার্ক (২০১৩, অস্ট্রেলিয়া) ও মিচেল জনসন (২০১৫, অস্ট্রেলিয়া)। আর অস্ট্রেলিয়ার চতুর্থ খেলোয়াড় হিসেবে বর্ষসেরা ক্রিকেটার হলেন স্মিথ।

আইসিসি বর্ষসেরা তালিকা
বর্ষসেরা ক্রিকেটার: স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার: স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)
বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার: এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)
বর্ষসেরা টি-টোয়েন্টি পারফরমার: ফ্যাফ ডু প্লেসি (দক্ষিণ আফ্রিকা)
বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার: জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)
বর্ষসেরা স্পিরিট অব ক্রিকেট: ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড)
বর্ষসেরা নারী ওয়ানডে ক্রিকেটার: মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া)
বর্ষসেরা নারী টি-টোয়েন্টি ক্রিকেটার: স্টেফানি টেইলর (ও. ইন্ডিজ)
বর্ষসেরা আম্পায়ার: রিচার্ড কেটলেবরো

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার