এরশাদের বার্তায় শঙ্কিত বিএনপি

107516_ssপৌর নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দেয়া বার্তায় শঙ্কা প্রকাশ করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে,   এরশাদ বলেছেন, সকাল ৯টার মধ্যে পৌর নির্বাচন শেষ হয়ে যাবে। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অংশ। তিনি কি প্রধানমন্ত্রীর বার্তা বহন করছেন কিনা। যদি তা-ই হয়, তবে সেটা মারাত্মক একটা বিষয়। প্রধানমন্ত্রীর কার্যালয়কে বিষয়টি পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন দলটি। আজ সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু এ শঙ্কা প্রকাশ করেন।
হামলার চিত্র তুলে ধরে তিনি বলেন, ধামরাইয়ে মেয়র প্রার্থী দেয়ার নাজিমউদ্দিনকে নেতাকর্মীসহ আটকে রেখে মারধর, মাটিরাঙ্গায় কৃষক দলের নেতা নজরুল ইসলাম রঙ মিয়াকে হত্যা, ভোলার ৯নং ওয়ার্ডে আবদুল মান্নান, কলিমুল্লাহসহ ৩ জনের ওপর হামলাসহ কুমিল্লার লাকসাম, চৌদ্দগ্রাম, চান্দিনা, গাইবান্ধার  গৌবিন্দগঞ্জ, বগুড়া, মুন্সিগঞ্জসহ বিভিন্ন এলাকায় বিএনপি প্রার্থীদের প্রচারণায় হামলা ও বাধা দিচ্ছে সরকার সমর্থকরা। শামসুজ্জামান বলেন, সরকার দলীয় মন্ত্রী-এমপি এবং দায়িত্বশীল কর্মকর্তারা প্রতিনিয়ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চলেছে। এর ফলে সকল নির্বাচনী এলাকায় সহিংতা-সংঘর্ষে নির্বাচনী পরিবেশকে বিঘিœত করছে। তিনি বলেন, আমাদের নেতা-কর্মীদের যৌথবাহিনী প্রতিনিয়ত গণগ্রেপ্তার গত দুই মাস ধরে অব্যাহতভাবে চলছে। এলাকায় প্রার্থী ও তাদের সমর্থকরা প্রচারের সঙ্গে যারা যুক্ত তারা থাকতে পারছেন না। বিএনপির প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে কমিশনারদের সঙ্গে আলোচনা করেছেন। কিন্তু এ ব্যাপারে কমিশন কোন পদক্ষেপ গ্রহণ করেনি। সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি সৈয়দ  মোয়াজ্জেম হোসেন আলাল, সহদপ্তর সম্পাদক আসাদুল  করিম শাহীন, শামীমুর রহমান শামীন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার