চুড়ান্ত হল ঢাকায় অনুষ্ঠিতব্য এশিয়া কাপের সূচি

asia cupমিরপুর থেকে, ফরম্যাটটা বদলে গেছে। বাংলাদেশে অনুষ্ঠিতব্য এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। সেটা আগেই জানা ছিল। এবার, মঙ্গলবার মিরপুরের বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়ে দিলেন এই টুর্নামেন্টের চূড়ান্ত সূচি। জানা গেল, আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে এশিয়া কাপ। পাচ দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট শেষ হবে ছয় মার্চ। এর আগে ১৯ ফেব্রুয়ারি ঢাকাতেই পাঁচ সহযোগী দেশ নিয়ে অনুষ্ঠিত হবে বাছাইপর্ব। বাছাইপর্বে এর আগের বছর এশিয়া কাপের চুড়ান্ত পর্বে খেলা আফগানিস্তানের মোকাবেলা করবে হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। বাছাইপর্বের চ্যাম্পিয়ন দলটি চার টেস্ট খেলুড়ে দেশ – বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কার সাথে খেলবে চুড়ান্ত পর্ব। বোর্ডের প্রধান নির্বাহী জানিয়েছেন, এবারের এশিয়া কাপও মোট দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সাথে থাকছে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম। বাছাই ও চুড়ান্ত পর্বের সব গুলো ম্যাচ হবে এই দুই ভেন্যুতেই। এই ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘আমরা এখন পর্যন্ত আমরা মিরপুর শেরে বাংলা ও ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামকে নির্ধারণ করেছি। ম্যাচগুলোর ভাগ করে দেয়ার জন্য যখন আমরা এসিসির সাথে পরবর্তীতে বসবো। আর তখনই এই ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত আসবো আমরা।’ জানিয়ে রাখা ভাল, এই নিয়ে পঞ্চমবারের মত বাংলাদেশে আয়োজিত হচ্ছে এশিয়া কাপ। এর আগে ২০১৪, ২০১২, ২০০৮ ও ১৯৮৮ সালে এই আসরের আয়োজক ছিল বাংলাদেশ।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার