কোটি টাকায় করাচি কিংসে সাকিব

107166_skbপাকিস্তান সুপার লীগে (পিএসএল) সাকিব আল হাসানকে কোটি টাকায় দলে ভেড়ালো করাচি কিংস। সংযুক্ত আরব আমিারতে অনুষ্ঠিতব্য পিএসএলের ড্রাফট চলছে। সেখানে শীর্ষ ক্যাটাগরি ‘প্লাটিনাম’-এ আছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্লাটিনাম গ্রুপের খেলোয়াড়দের মূল্য ১ লাখ ৪০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ এক কোটি টাকার কিছু বেশি। বাংলাদেশীদের মধ্যে একমাত্র সাকিবই প্লাটিনাম ক্যাটাগরিতে আছে। ডায়মন্ড ক্যাটাগরিতে কেউ নেই। তবে গোল্ড ক্যাটাগরিতে আছেন তামিম ইকবাল, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহীম ও শাহরিয়ার নাফিস। এছাড়া সিলভার ক্যাটাগরিতে আছেন মুমিনুল হক, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ ও এনামুল হক বিজয়। গোল্ড ক্যাটাগরির খেলোয়াড় দাম ৫০ হাজার ও সিলভার ক্যাটাগরির খেলোয়াড়দের দাম ২৫ হাজার ডলার। খেলোয়াড় ড্রাফটের প্রথম পর্বে পাঁচটি দল একজন করে খেলোয়াড় দলে ভেড়ানোর সুযোগ পায়। প্রথম সুযোগে প্রথম খেলোয়াড় হিসেবে শহিদ আফ্রিদিকে দলে ভেড়ায় পেশোয়ার জালমি। আর করাচি কিংস শোয়েব মালিক, ইসলামাদ ইউনাইটেড শেন ওয়াটসন, কোয়েটা গ্লাডিয়েটরস কেভিন পিটারসেন ও লাহোর কালান্ডার্স ক্রিস গেইলকে দলে নেয়। ড্রাফটের দ্বিতীয় পর্বের শুরুতেই সাকিব আল হাসানকে দলে নিয়ে নেয় করাচি কিংস। সাকিবের দলের অন্য খেলোয়াড় হলেন, শোয়েব মালিক, সোহাইল তানভির, ইমাদ ওয়াসিম ও রবি বোপারা।

পাঁচ দলের খেলোয়াড়
ইসলামাবাদ ইউনাইটেড: মিসবাহ উল হক (পাকিস্তান), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া), স্যামুয়েল বাদরি (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ ইরফান (পাকিস্তান) ও ব্র্যাড হ্যাডিন (অস্ট্রেলিয়া)।

করাচি কিংস: শোয়েব মালিক (পাকিস্তান), সাকিব আল হাসান (বাংলাদেশ), সোহাইল তানভির (পাকিস্তান), ইমাদ ওয়াসিম (পাকিস্তান) ও রবি বোপারা (ইংল্যান্ড)।

লাহোর কালান্ডার্স: ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), উমর আকমল (পাকিস্তান), ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান) ও ইয়াসির শাহ (পাকিস্তান)।

পেশোয়ার জালমি: শহিদ আফ্রিদি (পকিস্তান), ওয়াহাব রিয়াজ (পাকিস্তান), ড্যারেন স্যামি (ওয়েস্ট ইন্ডিজ) ও কামরান আকমল (পাকিস্তান)।

কোয়েটা গ্লাডিয়েটর্স: কেভিন পিটারসেন (ইংল্যান্ড), আহমেদ শেহজাদ (পাকিস্তান), সরফরাজ আহমেদ (পাকিস্তান), আনওয়ার আলী (পাকিস্তান) ও জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার