বিজয় মাসে রেজানুর রহমানের টেলিছবি ‘সোবহান সাহেবের সংবর্ধনা’

105943_Sobhanমহান স্বাধীনতার ৪৪ বছর পূর্তিতে বিশিষ্ট মুক্তিযোদ্ধা সোবহান হায়দারকে সংবর্ধনা জানানোর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১৬ই ডিসেম্বর বিকেলে সৈয়দপুর বাংলা হাইস্কুল মাঠে তাকে সংবর্ধনা দেয়া হবে। ৬ই ডিসেম্বর হঠাৎ খবর আসে এলাকার কুখ্যাত ডাকাত যুদ্ধাপরাধী জলীল রাজাকার পুলিশের হেফাজতে থাকা অবস্থায় পালিয়ে গেছে। জলীল রাজাকারকে রংপুর কারাগার থেকে দিনাজপুর কারাগারে নেয়া হচ্ছিলো। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে মূল দায়িত্বে ছিলেন সোবহান সাহেবের ছেলে পুলিশ ইন্সপেক্টর সোহেল হায়দার। সতর্ক প্রহরা সত্ত্বেও জলীল রাজাকার পালিয়ে যাওয়ার ঘটনা নিয়ে সারাদেশে তোলপাড় শুরু হয়। যে সময় মুক্তিযোদ্ধা বাবা সংবর্ধনা পেতে যাচ্ছেন সেই সময়ে যুদ্ধাপরাধী একজন ঘৃণ্য রাজাকারকে পালিয়ে যেতে সহায়তা করেছে সেই মুক্তিযোদ্ধারই ছেলে। নানান রহস্য দানা বেধে ওঠে। এমন ঘটনা নিয়েই বিস্তৃত হয়েছে  টেলিছবি ‘সোবহান সাহেবের সংবর্ধনা’। নিজের রচনায় রুদ্ধশ্বাসপূর্ণ কাহিনীর এই টেলিছবিটি পরিচালনা করেছেন রেজানুর রহমান। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডি এ তায়েব, সুমনা সোমা, হাফিজুর রহমান সুরুজ, জিয়াউল হাসান কিসলু, মাহবুবা রেজানুর, সুকর্ন হাসানসহ থিয়েটার সৈয়দপুরের শতাধিক নাট্যকর্মী। ১৮ই ডিসেম্বর বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে টেলিছবিটি।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার