আপনারা কি ঘোড়ার ঘাস কাটছেন- সুরঞ্জিত

দিনাজপুরে মন্দিরে বোমা হামলা ও গুলির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি প্রশ্ন রেখে বলেছেন, বোমা হামলার সময় তারা কোথায় ছিল? আপনারা কি ঘোড়ার ঘাস কাটছেন। শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় সুরঞ্জিত বলেন, দিনাজপুরে এত বড় ঘটনার পরও কেন সেখানে বৃহস্পতিবার পুলিশ ছিল না। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুরের কাহারোলে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) মন্দিরে কীর্তন ও ধর্মসভা চলার সময় তিন যুবক সেখানে হামলা চালায়। এতে দুই জন গুলিবিদ্ধ হন। রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত ওই ঘটনার উল্লেখ করে বলেন, দিন দিন দেশে সংখ্যালঘুর সংখ্যা কমছে। তাদের সরকারের দায়িত্বশীল জায়গায় রাখা হচ্ছে না। সংখ্যালঘুদের গুরুত্ব আরোপ না করলে দেশ এক সময় আফগানিস্তানে পরিণত হয়ে যাবে। ফেইসবুক খুলে দেয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক সরকার ডিজিটাল দেশ গড়বেন আর ফেইসবুক বন্ধ রাখবেন, হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে তা বন্ধ করে দেবেন- তা হয় না। তা ছাড়া ফেইসবুক কর্তৃপক্ষের সঙ্গে সরকারের কী কথা হয়েছে তা জনগণের সামনে তুলে ধরুন, স্পষ্ট করুন। পৌর নির্বাচন বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনার সমালোচনা করে তিনি বলেন, তারা নির্বাচন মনিটরিংয়ের জন্য কমিটি করবে। নির্বাচনে এরকম কোনো কমিটি করার সাংবিধানিক বিধান নেই। তিনি বলেন, এবারের নির্বাচনে বিএনপিকে প্রমাণ করতে হবে তারা গণতান্ত্রিক রাজনীতি করবেন কিনা।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার