ওয়াগনারকে দিয়ে ১৬০ কি.মি গতিতে বল করালো পাখি!

105763_Wagnar.নেইল ওয়াগনারের ১৬০ কিলোমিটার গতিতে বল করা নিয়ে মজার করছে মানুষ। নিউজিল্যান্ডের এ পেসার সাধারণত ১৩০ কিলোমিটার গতিতে বল করে থাকেন। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে হঠাৎ করে তার একটি বলের গতি উঠলো ১৬০ কিলোমিটার! যা দেখে চোখ ছানাবড়া দর্শক ও বিশেষজ্ঞদের। ক’দিন আগে পার্থের ওয়াকা গ্রাউন্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬০.৪ কিরোমিটার গতিতে বল ডেলিভারি দেন অসি পেসার মিচেল স্টার্ক। এটি টেস্টে এখন পর্যন্ত সর্বোচ্চ গতির ডেলিভারি। যা নিয়ে এখনও আলোচনা চলছে। কিন্তু এরমধ্যে টেস্টে দ্বিতীয় দ্রুততম বল ডেলিভারি দিয়ে ফেললেন ওয়াগনার! অথচ তার ক্যারিয়ারের বলের গতি কখনও ১৩৫ কিলোমিটারের ওপরে ওঠেনি। ডানিডিনে টেস্টে তখন ব্যাট করছিলেন শ্রীলঙ্কার দিনেশ চন্ডিমাল। ওয়াগনার ব্যক্তিগত দ্বিতীয় ওভারের চতুর্থ বলটি চন্ডিমালকে ইয়ার্কার দেন। মাঠের স্পিড মিটারে তখন ওই বলতির গতি ভেসে আসে ১৬০ কিলোমিটার। অথচ তার বলটি অতো দ্রুত মনে হয়নি। আসল ঘটনা অন্য জায়গায়। তার এই গতির ডেলিভারি রেকর্ড করতে ‘সাহায্য’ করেছে এ সিগাল পাখি। ওয়াগনারের ডেলিভারির সময় সামুদ্রিক ওই পাখিটি স্পিডিমিটারে সামনে দিয় উড়ে যায়। স্পিডমিটারে তখন ওই পাখির ডানার ঝাপটার গতি ধরা পড়ে। এতে পাখির ডানার ঝাপটার গতি ওয়াগনারের বল ডেলিভারির গতির সঙ্গে মিলে যায়। ঠিক একই সময়ে দু’টি ঘটনা ঘটায় এই বিপত্তিটা বাধে। এতে আপাতত ১৩০ কিলোমিটারী ওয়াগনারকে হতাশ হতে হচ্ছে। ১৬০ কিলোমিটার বল ডেলিভারির গতির রেকর্ডটা তার নামের পাশে লেখা হচ্ছে না।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার