দিতির অবস্থা অপরিবর্তিত

105640_ditiজনপ্রিয় অভিনেত্রী-নির্মাতা পারভীন সুলতান দিতির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। গত কয়েকদিন ধরেই তিনি চেন্নাইয়ের এমআইওটি হাসপাতাল (মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রামোটলজি)-এর আইসিইউতে চিকিৎসাধীন। তার অবস্থা তেমন একটা ভালো নয় বলে জানিয়েছেন হাসপাতালটির চিকিৎসকরা। বিষয়টি নিশ্চিত করেছেন দিতির মেয়ে লামিয়া চৌধুরী। এ বিষয়ে চেন্নাই থেকে তিনি জানান, কৃত্রিম উপায়ে শ্বাস নিচ্ছেন তার মা। আরও একটা অস্ত্রোপচার প্রয়োজন। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হলে তা করা সম্ভব হচ্ছে না। লামিয়া আরও জানান, এ মুহূর্তে মায়ের জন্য সবচেয়ে প্রয়োজন হলো সবার দোয়া। আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। উল্লেখ্য, ২৯শে জুলাই হাসপাতালটিতে দিতির মস্তিষ্কে প্রথমবারের মতো অস্ত্রোপচার  হয়েছিল। এরপর তিনি ঢাকায় ফিরে বেশ কিছুদিন সুস্থ থাকলেও পরে আবার অসুস্থ হয়ে পড়েন। তারপর দ্রুত তাকে চেন্নাই নেয়া হয়। ৩রা নভেম্বর দ্বিতীয়বারের মতো তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।