ধর্ষণে ব্যর্থ ডাক্তার বললেন নার্সটি চরিত্রহীন!

(Dhorshon) Rape-of-student_SwadeshNews24নিজ হাসপাতালের নার্সকে প্রথমে কুপ্রস্তাব দেন ডাক্তার। কিন্তু তাতে রাজি না হওয়ায় ধর্ষণের চেষ্টা করন। এতে নার্স ডাক চিৎকার শুরু করলে ব্যর্থ হন। এ ঘটনায় নার্সটি থানায় অভিযোগ দেয়ার পর ডাক্তার বললেন, ওই নার্স চরিত্রহীন। আমাকে ব্ল্যাকমেইল করতে ব্যর্থ হয়ে এমন অভিযোগ করেছে।

শনিবার রাতে ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকার নারায়ণগঞ্জ চক্ষু হাসপাতালে।

ঘটনার শিকার নার্স রোববার নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ওই হাসপাতালের মালিক ডা. জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে ওই নার্স উল্লেখ করেন, তিনি ডা. জাহাঙ্গীর হোসেনের মালিকানাধীন নারায়ণগঞ্জ চক্ষু হাসপাতালে নার্স কাম রিসিপশনিস্ট হিসেবে কাজ করতেন। গত ২০ নভেম্বর সকাল ৯টায় তাকে হাসপাতালের চতুর্থ তলায় অপারেশন থিয়েটারে ডেকে নিয়ে কু-প্রস্তাব দেন ডা. জাহাঙ্গীর। কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুব্দ ছিলেন তিনি। এর জের ধরে শনিবার রাতে তাকে জোর করে যৌন নিপীড়নের (ধর্ষণ) চেষ্টা করেন ডা. জাহাঙ্গীর। এসময় তার ডাক চিৎকারে অন্য নার্সরা এগিয়ে এলে তিনি বেরিয়ে যান।

তবে অভিযোগ অস্বীকার করে ডা. জাহাঙ্গীর হোসেন বলেছেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আর ওই নার্স চরিত্রহীন। সে আমাকে ব্ল্যাকমেইলিং করতে না পেরে এ ধরনের অভিযোগ তুলেছে।’

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহাম্মেদ বলেন, ‘ডা. জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে যৌন নিপীড়নের লিখিত অভিযোগ পেয়েছি। এটা তদন্ত করে দেখা হচ্ছে।’

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার