কুমিল্লা শীর্ষে সিলেটের বিদায়

105432_BPL (1)শেষ চারের আশা বাঁচাতে জয়ের বিকল্প ছিল না সিলেট সুপার স্টারসের। কিন্তু পারলেন না আফ্রিদি-মুশফিকরা। বিআরবি বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে তারা শেষ ম্যাচ হারলেন ৭১ রানে। ১৩.৫ ওভারে ৭৯ রানে অলআউট সিলেট সুপার স্টারস।  এর আগে দলীয় ৫৭ রানে আট উইকেট খুইয়ে আশা অনেকটা ফিকে হয় তাদের। সিলেটের সামনে ১৫১ রানের টার্গেট ছুড়ে দেয় কুমিল্লা ভিক্টোরিয়ানস। মিরপুর শেরেবাংলা মাঠে রাউন্ড রবিন লীগের ২৯তম ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে ব্যাট হাতে ইনিংসের শুরুতেই বিপাকে পড়ে সিলেট সুপার স্টারস। দলীয় ৩৭ রানে পাঁচ উইকেট খুইয়ে বসে তারা।  জবাবে ৭ ওভার শেষে সিলেটের সংগ্রহ ছিল ৩৮/৫। একে একে সাজঘরে ফিরেছেন সিলেটের ইংলিশ ওপেনার  জশ কব, জুনাইদ সিদ্দিকী, রবি বোপারা, মুশফিকুর রহীম ও সোহেল তানভীর। কুমিল্লার বল হাতে তিন ওভারের স্পেলে ৮ রানে তিন উইকেট নেন কুমিল্লা স্বদেশী অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী । ক্যারিবীয় পেসার আন্দ্রে রাসেল ও পাকিস্তানি স্পিনার আসহার জায়েদি নেন সমান দুই উইকেট। কুমিল্লার শেষ চার নিশ্চিত হয়েছিল আগেই। তবে সিলেটের বিপক্ষে বড় ব্যবধানের জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পৌছলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সমান ১৪ পয়েন্ট নিয়ে রান রেটে দ্বিতীয় স্থানে রংপুর। তবে দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে জয় পেলে ১৪ পয়েন্ট পৌছবে বরিশাল বুলসও।  টস জিতে আজ প্রতিপক্ষ কুমিল্লাকে আগে ব্যাটে পাঠান সিলেট সুপার স্টারস অধিনায়ক শহিদ আফ্রিদি। ১৫০/৪ সংগ্রহ নিয়ে শেষ হয় কুমিল্লার ইনিংস। ৩১ বলে সর্বোচ্চ ৪২ রান করেন আহমেদ শেহজাদ। এছাড়া ইমরুল কায়েস ২৮ বলে ২৭ ও আসহার জাইদি ২৯ বলে ৩১ রান করেন। আর অলোক কাপালি ২৬ বলে ৩২ রানে অপরাজিত থাকেন।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।