বিজয় দিবসে চ্যানেল আইয়ে ‘একাত্তরের মা জননী’

105339_maউপন্যাসের নাম ‘সাহসিনী জননী ১৯৭১’। লেখক আনিসুল হক। এ উপন্যাস নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র ‘একাত্তরের মা জননী’। ছবিটি পরিচালনা করেছেন শাহ আলম কিরণ। সরকারি অনুদানে নির্মিত এ ছবিটি বিজয় দিবসে চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। খবরটি নিশ্চিত করেছেন ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের বিপণন বিভাগের প্রধান ইবনে হাসান খান। তিনি বলেন, ‘একাত্তরের মা জননী’ ছবিটি বিজয় দিবসে চ্যানেল আইয়ে বিকাল ৩টায় ওয়ার্ল্ড প্রিমিয়ারের সিদ্ধান্ত নিয়েছি আমরা। আশা করছি, বিজয়ের এই মাসে দর্শকরা এ ছবিটি দেখে মুগ্ধ হবেন। ছবির নামভূমিকায় অভিনয় করছেন নিপুণ। তিনি বলেন, ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। এ ছবিতে মুক্তিযুদ্ধের আগে, মুক্তিযুদ্ধের সময় এবং মুক্তিযুদ্ধের ৫৫ বছর পর এমন তিনরূপে দর্শকরা আমাকে দেখতে পাবেন। খুবই চ্যালেঞ্জিং একটা কাজ করেছি। নিজেও কাজটি করে বেশ উপভোগ করেছি। ছবিটি আমাকে অনেক বছর দর্শকের মাঝে বাঁচিয়ে রাখবে। আশা করছি, দর্শকরাও ছবিটি পছন্দ  করবেন। উল্লেখ্য, ২০১২ সালে সরকারের অনুদান পায় ‘একাত্তরের মা জননী’। শুটিং শুরু হয় পরের বছর আগস্ট মাসে। এ ছবিতে আরও অভিনয় করেছেন শাকিল আহমেদ, মম মোর্শেদ, আগুন, সাজু, মিশু চৌধুরী, শিশুশিল্পী সোহান প্রমুখ। ছবির আবহসংগীত করেছেন ইমন সাহা।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।