রোনালদিনহোকে মেসির আবেগি উপহার

রোনালদিনহোর সঙ্গে লিওনেল মেসির সম্পর্কটা আবেগ ও ভালোবাসার। বলা যায়, বড় ভাই ও ছোট ভাইয়ের মতো। মাত্র ১৬ বছর বয়সে মেসি যখন বার্সেলোনায় যোগ দেন তখন ক্লাবটির সেরা তারকা রোনালদিনহো। ব্রাজিলিয়ার এ স্ট্রাইকার তখন থেকেই পিচ্চি মেসিকে আগলে রাখেন। ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেন তাকে। বার্সেলোনায় মেসির তরুণ বয়সে যথেষ্ট সাহায্য করেন রোনালদিনহো। আর্জেন্টিনার এ স্ট্রাইকার অকপটেই অনেকবার স্বীকার করেছেন সেটা। মেসির ‘মেসি’ হয়ে ওঠার পেছনে রোনালদিনহোর অবদানের কথা বলতে কখনও দ্বিধা করেন নি তিনি। ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত তারা একসঙ্গে বার্সেলোনায় খেলেন। কাকতালীয়ভাবে বার্সেলোনার হয়ে মেসির প্রথম গোলটিও ছিল রোনালদিনহোর পাস থেকে। সেই গুরু, বড় ভাই কিংবা সতীর্থকে এবার আবেগি এক উপহার পাঠালেন লিওনেল মেসি। ২০০৫ সালে রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে স্বাগতিকদের নাচিয়ে ছাড়েন রোনালদিনহো। দুর্দান্ত সেই জয়ের দশম বছর পূর্তি হলো ক’দিন আগে। রোনালদিনহো এখন কোনো ক্লাবে খেলছেন না। সেপ্টেম্বরে ব্রাজিলের ফ্লুমিনেন্স তাকে ছেড়ে দিয়েছে। ক্লাবহীনভাবে আপাতত থাকছেন মিয়ামিতে। আর বার্সেলোনার সেই বার্নাব্যু জয়ের এক দশক পূর্তিতে স্পেনের একদল সাংবাদিক রোনালদিনহোর সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন মিয়ামিতে। সেই সাংবাদিকদের কাছেই বার্সেলোনার তারকা লিওনেল মেসি এক আবেগি উপহার পাঠান। বার্সেলোনার ১০ নম্বর জার্সিতে মেসি লেখেন, ‘বন্ধু রোনির জন্য। হৃদয়ের সবটুকু ভালোবাসা রইলো। অনেক শুভকামনা তোমার প্রতি।’ মেসির এই ছোট্ট উপহার পেয়ে যারপর নাই খুশি ৩৫ বছর বয়সী রোনালদিনহো। মেসির পাঠানো উপহারের ছবি তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন। আর নিচে লিখেছেন, ‘আমার বন্ধু, সতীর্থ ও অসাধারণ খেলোয়াড় মেসির কাছ থেকে এই উপহার পেলাম। তোমাকে আলিঙ্গন বন্ধু।’ নিজের টুইটার অ্যাকাউন্টেও উপহার নিয়ে রোনালদিনহো লিখেছেন, ‘দেখো, আমার বন্ধু মেসি আমার জন্য জার্সিতে কী লিখে পাঠিয়েছে। অসাধারণ। ওর দেয়া জার্সির ছবি আমার ফেসবুকে দেয়া আছে তোমরা দেখে নিও, সে আমাকে কত দারুণ উপহার পাঠিয়েছে।’

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার