বন্যার কবলে এ আর রাহমানের স্টুডিও

105160_e2সম্প্রতি ভারতের চেন্নাই বন্যা-বিপর্যয়ের মুখে পড়েছে। আর এর ফলে অন্য অনেকের মতো ক্ষতির মুখোমুখি হয়েছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রাহমান। চেন্নাইয়ের এ বন্যা-বিপর্যয়ে তার বাসা এবং স্টুডিওতেও পানি জমে গেছে। প্রতি ১৫ মিনিট পর পর পানি সেচে বের করতে হচ্ছে। এক সপ্তাহের বেশি সময় ধরে টানা বৃষ্টির কারণে সৃষ্ট এ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে চেন্নাই। এ শহরের প্রায় ৭০ ভাগ এলাকাই পানিতে তলিয়ে গেছে। ৩০ লাখেরও বেশি মানুষ পনিবন্দি হয়ে পড়েছেন। আর এ অবস্থা সামাল দিতে হিমশিম খাচ্ছে স্থানীয় সরকার। চেন্নাইয়ের এ বন্যা-বিপর্যয়ের পাশে দাঁড়িয়েছেন দক্ষিণের কয়েকজন চলচ্চিত্র তারকা। বন্যার্তদের সহায়তায় পাশে দাঁড়িয়েছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রাহমানও। চেন্নাইয়ের বন্যার্তদের সহায়তায় ত্রাণ তহবিলে এ আর রাহমান ২৫ লাখ রুপি সহায়তা করেছেন। এ বিষয়ে তিনি বলেছেন, চেন্নাইবাসীর এ অবস্থায় আমি ব্যথিত। সামর্থ্য অনুযায়ী আমাদের সবার উচিত বন্যার্তদের পাশে দাঁড়ানো।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার