বিপিএলে দল পাওয়ার স্বপ্নও দেখেননি অমি !

103956_bplরাফিঃ আসলে জাতীয় দলের এক সময়কার ওপেনার জহুরুল ইসলাম অমির বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে ভাবার সময়ই ছিল না। চোট কাটিয়ে বিপিএল শুরুর মাত্র দুই সপ্তাহ আগে মাঠে ফিরেছিলেন। লম্বা সময়ে খেলার বাইরে থাকায় এই টপ অর্ডার ব্যাটসম্যানকে কেই বা টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য বিবেচনা করবে!

বললেন, ‘দুই বছরে দুটি অপারেশনে অনেক ম্যাচ খেলতে পারিনি। তবে এবারের অপারেশনটা নিয়ে আমি খুশি। চেন্নাইয়ের সেই অপারেশন শেষে গত ৬ নভেম্বর মাঠে ফিরি। ভাবিনি কেউ নেবে, রংপুর নেওয়ায় তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এবার রান পাওয়ায় ভালো লাগছে।’

তবে, প্লেয়ার্স বাই চয়েজেই জহুরুলকে দলে নেয় সাকিব আল হাসানের দল রংপুর রাইডার্স। দলের হয়ে প্রথম তিন ম্যাচে খুব একটা কিছু করতে পারেননি। তবে, এরপরই একটু একটু করে নিজেকে বদলে ফেলেন তিনি।

চট্টগ্রামে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৪৭ আর বরিশাল বুলসের বিপক্ষে ২৪ রানের দুটি ইনিংস খেলা জহুরুল এবার খেলেছেন ম্যাচ জেতানো এক ইনিংস। তার অপরাজিত ৩৫ রানে ঢাকা ডায়নামাইটসকে ৬ উইকেটে হারিয়েছে রংপুর।

আর সর্বশেষ সিলেট ‍সুপার স্টার্সের বিপক্ষে নয় রানে অপরাজিত ছিলেন। সব মিলিয়ে সাত ম্যাচে ৩৩.৫০ গড়ে তিনি করেছেন ১৩৩ রান।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।