বরিশালকে সহজে হারালো কুমিল্লা !

রাফিঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২২তম ম্যাচে বরিশাল বুলসকে ৭ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। টানা দ্বিতীয় ম্যাচ হারলো বরিশাল। ১০৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম বলেই লিটন দাসকে হারায় কুমিল্লা। দলীয় ১৪ রানে ইমরুল ০ রানে আউট হলে কিছুটা চাপে পড়ে কুমিল্লা। শোয়েব মালিক ৮ রানে আউট হলে ৪৮ রানেই তিন উইকেট হারায় কুমিল্লা। এরপর আহমেদ শেহজাদ ও আশার জায়িদির ব্যাটে জয়ের বন্দরে পৌছে যায় কুমিল্লা। ৫৮ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন থাকেন এ দুজন। শেহজাদ ৬৩ বলে ৭৬ ও জায়িদি ২০ রানে অপরাজিত থাকেন। বরিশালের আল-আমিল, তাইজুল ও সাজেদুল ১টি করে উইকেট নেন।

এর আগে মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে টসে জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লা। বরিশালের হয়ে এ ম্যাচেও ব্যর্থ হয়েছেন ব্যাটিং দানব ক্রিস গেইল। ইনিংসের চতুর্থ ওভারে মাত্র ৮ রান করে শোয়েব মালিকের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরত গেছেন ক্রিস গেইল। গেইলকে হারিয়ে বরিশাল বুলসের ব্যাটিং অর্ডারে ধ্বস নামে। লুইজ ১৫, রনি তালুকদার ১৯ ও মেহেদি মারুফ ০ রানে আউট হলে ৪৫ টপ অর্ডারের ৪ জন ব্যাটসম্যান হারায় বরিশাল।

এরপর মাহমুদুল্লাহ ও সাব্বির রহমানের ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে বরিশাল। পঞ্চম উইকেটে মাহমুদুল্লাহ ও সাব্বির ৪৩ রানের জুটি গড়েন। মাহমুদুল্লাহ ২৬ ও সাব্বির ১৭ রান করে আউট হন।

কুমিল্লার নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত ২০ ওভারে বরিশালের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১০৫ রান। কুমিল্লা ভিক্টোরিয়ানসের আশার জায়িদি ২টি উইকেট নেন। এছাড়া মালিক, আবু হাইদার, স্টিভেন্স ও রাব্বি প্রত্যেকে ১টি করে উইকেট নেন।

কুমিল্লা ভিক্টোরিয়ানসের আহমেদ শেহজাদ ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন।
পাঠকের মতামত:

বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার