শেরপুরের দুই পৌরসভায় দলীয় মনোনয়ন পেলেন যারা

Nalitabariছবিতে উপরে বাঁয়ে আবু বক্কর সিদ্দিক, ডানে আনোয়ার হোসেন, নিচে বাঁয়ে হাফিজুর রহমান লিটন ডানে মোস্তাুফিজুর রহমান তারা
(সানী ইসলাম, শেরপুর) শেরপুরের চারটি পৌরসভার মধ্যে নকলা ও নালিতাবাড়ী এই দুই পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপি তাদের পছন্দের প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করেছে।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আওয়ামী লীগ থেকে তৃণমূল ভোটে বর্তমান শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক এবং বিএনপি থেকে সাবেক মেয়র আনোয়ার হোসেন মনোনয়ন পেয়েছেন। গত ২৮ নভেম্বর নালিতাবাড়ী বিএনপির এক দলীয় সভায় সর্ব সম্মতিক্রমে সাবেক মেয়র আনোয়ার হোসনে কে মনোনয়ন দেওয়া হয়। অপরদিকে একাধিক মনোনয়ন প্রত্যাশি প্রার্থী থাকায় এবং কেউ কাউকে ছাড় না দেওয়ায় তৃণমূলের ভোটে যেতে হয় নালিতাবাড়ী আওয়ামী লীগের। ওই ভোটে আবু বক্কর সিদ্দিক মনোয়নয় লাভ করেন।

অপরদিকে নকলা উপজেলায় আওয়ামী লীগ থেকে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান লিটন এবং বিএনপি থেকে সাবেক পৌর মেয়র মোখলেছুর রহমান তারা মনোনয়ন পেয়েছেন। গত শুক্রবার বিকেলে নকলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভায় সর্বম্মতিক্রমে হাফিজুর রহমান লিটনের নাম ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান। একই দিনে বিএনপির পক্ষ থেকে মোখলেছুর রহমান তারার নাম ঘোষণা করা হয়।

এছাড়াও এই দুই উপজেলায় কয়েক জন প্রার্থী আওয়ামী লীগ ও বিএনপি থেকে টিকেট না পেলেও স্বতন্ত্র নির্বাচনের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাই কে হচ্ছে এই দুই পৌরসভার পৌর পিতা তা জানা জন্য ভোটারদের ৩০ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

তখন সময়ই বলে দিবে কে হবেন পৌর পিতা।

 

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার