জাতীয় সঙ্গীতের সময় না দাঁড়ানোয়…

103868_Muslimসিনেমা হলে জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় উঠে না দাঁড়ানোর কারণে একটি পরিবারকে হল থেকে বের করে দেয়া হয়েছে। এ ঘটনা ঘটেছে ভারতে। তবে ভারতের কোথায় এ ঘটনা ঘটেছে তা পরিস্কার নয়। তবে কোন কোন রিপোর্টে বলা হয়েছে ঘটনাটি মুম্বইয়ের। আবার কোনটিতে বলা হয়েছে, ঘটনাটি ব্যাঙ্গালুরুর। এ খবর দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, এ নিয়ে প্রায় দুই মিনিটের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সামাজিক ওয়েবসাইটগুলোতে। তাতে দেখা যায়, কিছু লোক ওই পরিবারের সদস্যদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েছে। তাদের অভিযোগ জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় এই পরিবারের সদস্যরা কেউ উঠে দাঁড়ান নি। এ সময় তাদেরকে সহযোগিতা করতে এগিয়ে যায় কিছু মানুষ। কিন্তু তাদের চেষ্টা ব্যর্থ হয়। অবশেষে ওই পরিবারটিকে হল থেকেই বের করে দেয়া হয়। এ সময় উপস্থিত লোকজন এ উদ্যোগকে সাধুবাদ জানায়। এই ভিডিওটি ফেসবুকে পোস্ট করা হয়েছে। তারপর হাজার হাজার বার তা শেয়ার হয়েছে। এ ছাড়া তা ছড়িয়ে দেয়া হয়েছে হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য সামাজিক মিডিয়ায়। উল্লেখ্য, এমন আচরণের শিকার পরিবারটি মুসলিম।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার