দত্তক মেয়ে প্রভা!

provaবিনোদন প্রতিবেদক : আইন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী প্রভা। রাত-দিন যখনই সময় পান তখনই ফোনে কথা বলেন। এভাবে রাতের পর রাত ফোনে কথা বলেই কাটিয়ে দিচ্ছেন এ অভিনেত্রী।

কিছুদিন আগে তার বাবা মারা গেছেন। এরপর থেকে প্রভার মা কারণে অকারণে তার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছে। দীর্ঘদিন পর প্রভা তার মায়ের কাছে জানতে পারেন তার বাবা তাকে দত্তক এনেছিল। এ কথা জানার পর তিনি মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেন। তবে ঘটনাটি বাস্তবজীবনের নয়। রাইসুল রনী পরিচালিত ২০ টাকা রিচার্জ শিরোনামের টেলিফিল্মের গল্পে এমন চরিত্রে দেখা যাবে প্রভাকে।

পরিচালক রাইসুল রনীর কাহিনি, চিত্রনাট্যে এ টেলিফিল্মে প্রভা ছাড়াও অভিনয় করেছেন- রাজীব সালেহীন, বড়দা মিঠু, মুনিরা মিঠু, পলি, মাটি, কবিতা, আফতাব, আদনান, সোহেল, নীল রতন তালুকদার, মনির।

সম্প্রতি শেষ হয়েছে এ টেলিফিল্মের শুটিং। মনসুর আহম্মেদ মাসুম প্রযোজিত এ টেলিফিল্মের সংলাপ লিখেছেন অনীতা বিশ্বাস ইমতিয়াজ। ক্যামেরায় ছিলেন জয়। টেলিফিল্মটি কোনো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে বলেও জানান এ নির্মাতা।

 

 

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।