আ.লীগ–জাপার দলীয় প্রধান, বিএনপির শাহজাহান

পৌরসভা নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেওয়ার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) ক্ষেত্রে দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। আর বিএনপির প্রার্থী প্রত্যয়নের ক্ষমতা পেয়েছেন দলটির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান।

আজ শনিবার দলগুলোর পক্ষ থেকে পৃথক চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) এ তথ্য জানানো হয়। ইসি সচিবালয়ের উপসচিব শামসুল আলম প্রতিনিধি দলগুলোর কাছ থেকে এ চিঠিগুলো গ্রহণ করেন।
...

ইসিতে দেওয়া চিঠিতে আওয়ামী লীগ থেকে পৌর নির্বাচনে প্রার্থী মনোনয়নে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে দলের সভানেত্রী শেখ হাসিনার নাম দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে নির্বাচনী আইন অনুযায়ী শেখ হাসিনার একটি নমুনা স্বাক্ষর রয়েছে। বেলা দেড়টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক রিয়াজুল কবীর কাওসার চিঠিটি ইসি সচিবালয়ে জমা দেন।

পৌর নির্বাচনের প্রার্থী মনোনয়নের ক্ষমতা নিজের হাতে রেখেছেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ইসির কাছে জমা দেওয়া চিঠিতে নিজেকেই পৌর নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বলে জানান। চিঠিতে এরশাদ তিনটি নমুনা স্বাক্ষর দেন। জাপার যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম ইসি সচিবালয়ে ওই চিঠি পৌঁছে দেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, জাতীয় পার্টি ২৩৬ পৌরসভাতেই লাঙল প্রতীকে প্রার্থী দেবে।

এদিকে বিএনপির সহপ্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে দলের তিন সদস্যের প্রতিনিধি দল সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে গিয়ে চিঠি পৌঁছে দেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাসের সই করা চিঠিতে বলা হয়েছে, দলটির যুগ্ম মহাসচিব মো. শাহজাহানকে দলের প্রার্থী মনোনয়নের ক্ষমতা দেওয়া হয়েছে। অনুলিপিগুলোতে মো. শাহজাহানের একটি নমুনা স্বাক্ষর রয়েছে। আর সেটি সত্যায়িত করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

পরে সৈয়দ এমরান সালেহ অভিযোগ করেন, তাদের দলের স্থানীয় পর্যায়ের নেতারা সত্যায়নের এই চিঠি বিভিন্ন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দিতে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকে পাচ্ছেন না। অনেক জায়গার নির্বাচন কমিশনের কার্যালয় বন্ধ পাওয়া গেছে। বিষয়টি বিএনপি ইসিকে জানিয়েছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার