বিপিএলে আমিরকে নিয়ে মন্তব্য করায় হাফিজকে কারণ দর্শানোর নোটিশ!

25-M-I-M_53বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে সেরা বিদেশি পারফর্মারদের একজন মোহাম্মদ আমির। নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া লিগে ফিরেছেন আগেই। কিন্তু বিদেশ তথা বাংলাদেশে খেলতে আসার পরেও আমির ‘সংক্রান্ত’ বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না তার।

নতুন আলোচনায় আমিরের সঙ্গে মোহাম্মদ হাফিক। কদিন আগেই জানিয়েছিলেন, আমিরের কারণেই নাকি বিপিএলে খেলছেন না তিনি। ইচ্ছা থাকলেও আমিরের কারণেই চিটাগং ভাইকিংসকে ‘না’ করে দিয়েছিলেন মোহাম্মদ হাফিজ।

তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমির কিংবা চিটাগং ভাইকিংসের সঙ্গে আমার কোন সমস্যা নেই। তবে আমার অভিমত, দেশের ভাবমুর্তি ক্ষুণ্ণ করেছে এমন কারো সঙ্গে ড্রেসিংরুম আমি শেয়ার করতে পারি না।’

এদিকে, আমিরের বিরুদ্ধে এমন মন্তব্য করায় হাফিজকে শুক্রবার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)। স্থানীয় এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকায়  প্রকাশিত রিপোর্টে এ কথা বলা হয়েছে।

খুব শিগগিরই আমির জাতীয় দলে ফেরার পক্ষে মত দিচ্ছেন অনেকে। আবার কেউ কেউ আমিরের ফেরার বিরোধিতাও করছেন। কিন্তু এমন অবস্থায় আমিরের বিষয়ে হাফিজের মন্তব্যকে ভাল চোখে নেয়নি পিসিবি। তাই বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ খেলতে থাকা হাফিজকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট কর্তৃপক্ষ।

 

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার