সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪.কম: সম্প্রতি গত ২৪ নভেম্বর মঙ্গলবার এজেএফবি (আর্টিস জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ) আয়োজিত “এজেএফবি স্টার এ্যাওয়ার্ড-২০১৫ বিকেল ৫টায় জাতীয় যাদুঘর প্রধান মিলনায়তন, শাহবাগে বর্নাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়। তারকাবহুল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ডেপুটি স্পীকার ফাজলে রাব্বি মিয়া, বিশেষ অতিথি হিসেবে ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মুজিবুল হক মুজিব, এমপি, প্রধান মন্তীর উপদেষ্টা, প্রেসক্লাবের সভাপতি প্রমুখ। সভাপতিত্ব করেন এজেএফবি’র প্রতিষ্ঠাতা সভাপতি ও বিনোদনধারা সম্পাদক আবুল হোসেন মজুমদার। আরও উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আহ্বায়ক এজেএফবি’র নব নির্বাচিত সভাপতি ফারুক মজুমদার, সি.সহ-সভাপতি আর.জে. সাইমুর প্রমুখ। অনুষ্ঠানে আজীবন সম্মাননা পেয়েছেন- অভিনেতা প্রবীর মিত্র, কন্ঠশিল্পী ফকির আলমগীর। আরও সম্মাননা পেয়েছেন ড.মাহফুজুর রহমান,চিত্র নায়িকা নিপুন, চিত্র নায়ক আমিন খান, হৃদয় খান, পূজা, বেলাল খান, আর.জে. সাইমুর, মিষ্টি জান্নাত, সোনিয়া, কান্তা নন্দী, কাজী শুভ, এফ এ সুমন, যাদুকর শাহেন শাহ, ফকির শাহবুদ্দিন, রেখা, রাত্রি, অভিজিৎ সাহা সহ সংস্কৃতির বিভিন্ন অঙ্গনে শিল্পীদের সম্মাননা দেওয়া হবে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার- এটিএন বাংলা, রেডিও স্বদেশ ডট নেট, বিনোদধারা, আমাদের অর্থনীতি, নিউজবিডি ডট নেট।
এছাড়াও অনুষ্ঠানে ছিল যাদু, নৃত্য ও ফ্যাশন শো। দীপ্ত নৃত্যকলার প্রিন্সিপাল শিপ্রা প্যারিস- ফারুক মুজমদার ও তাদের দল, ফ্লাই ফারুক, সংগ্রাম খানসহ আরো অনেক অংশগ্রহন করেন। আর ফ্যাশন শোতে ছিলেন ফারহানা রেইন, কোয়েনা, সোহেল রানা প্রমুখ।
অনুষ্ঠানে রেডিও স্বদেশ.নেট, স্বদেশ.টিভি ও স্বদেশ নিউজ২৪.কম এর পক্ষ থেকে লাইভ সাক্ষাতকার নেয় স্বদেশ এর কমীবাহিনী স্বর্না, আকাশ, রায়হান, সাইফুল। ফটোগ্রাফিতে ছিল- চীফ ফটোগ্রাফার এফসি প্রিন্স, জুনিয়র প্রিন্স, সাদি প্রমুখ।