৯ উইকেটে জয় কুমিল্লার

103398_BPLচলতি বাংলাদেশ প্রিমিয়ার লীগে লো-স্কোরিং ম্যাচ দেখা গেলো আরও একবার। মিরপুর মাঠে ৮.১ ওভার বাকি রেখেই জয় নিশ্চিত করলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রংপুর রাইডার্সের বিপক্ষে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা জয় কুড়ালো ৯ উইকেটে। ৮৩ রানের টার্গেটের পেছনে ব্যাট হাতে ৯ ওভার শেষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সংগ্রহ  ৪৮/১। মাত্র ১০৯ রানের পুঁজি নিয়ে নাটকীয় ম্যাচে আগের দিন শেষ ওভারে সিলেট সুপার স্টারসের বিপক্ষে জয় পায় রংপুর রাইডার্স। শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ১১তম ম্যাচে টস হেরে আগে ব্যাটে গিয়ে ১৮ রানেই ৩ উইকেট হারায় রংপুর রাইডার্স । লেন্ডল সিমন্স ৩, সৌম্য সরকার ৫ ও জহুরুল ইসলাম ব্যক্তিগত ৪ রানে সাজঘরে ফেরেন। কুমিল্লার হয়ে নিজের প্রথম ওভারের শেষ দুই বলে দুই উইকেট নেন লঙ্কান পেসার নুয়ান কুলাসেকারা। ৫ ওভার শেষে রংপুরের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৮ রান। ইনিংসের শেষ পর্যন্ত দায়িত্ব নিতে পারেননি রংপুরের  কোন ব্যাটসম্যানই। ইনিংসের এক বল বাকি রেখে ৮২ রানে গুটিয়ে যায় রংপুর রাইডার্স। ব্যক্তিগত এক অঙ্কের রানে সাজঘরে ফেরেন রাইডার্সের ৯জন ব্যাটসম্যান। ৪ ওভারের স্পেলে মাত্র ১২ রানে চার উইকেট নেন কুলাসেকেরা। স্বদেশী পেসার আবু হায়দারের শিকার দুই উইকেট।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার