ফখরুলসহ ২৬ জনের বিরুদ্ধে শুনানি ২৭শে ডিসেম্বর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও মির্জা আব্বাসসহ ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে পল্টন থানার নাশকতা মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৭শে ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মো. আতিকুর রহমান গতকাল আসামিপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে এদিন ধার্য করেন। গতকাল মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। মির্জা ফখরুলসহ বেশির ভাগ আসামি আদালতে  হাজির হতে না পারায় তাদের পক্ষে অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবা শুনানি পেছানোর আবেদন করেন। মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ২রা মার্চ হরতাল-অবরোধ চলাকালে পল্টন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পল্টন থানার এসআই মেহেদী মাকসুদ বাদী হয়ে এ মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার এসআই আমিনুল ইসলাম ২০১৩ সালের ২৬শে মার্চ ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার