সবজি দিয়ে তৈরি করে ফেলুন মজাদার প্যানকেক

maxresdefault_14শীতকালে নানা রকমের সবজি পাওয়া যায়। আর এই সবজি দিয়ে তৈরি করা হয় মজার মজার সব খাবার। কিন্তু বাচ্চাদের সবজি খাওয়ানো বেশ কষ্টসাধ্য কাজ। তাদের সবজি খাওয়ানোর জন্য মায়েদের অবলম্বন করতে হয় নানা কৌশলের। এখন সবজি খাওয়াতে পারবেন কেকের মাধ্যমে। অবাক শোনালেও সত্যি, ঘরে থাকা সবজি এবং অল্প কিছু উপাদান দিয়ে তৈরি করে নিতে পারেন মজাদার সবজি প্যানকেক।

উপকরণ:

  • ১টি গাজর কুচি
  • পালং শাক কুচি
  • ১/২ কাপ বেবি কর্ণ
  • ১/২ কাপ ক্যাপসিকাম
  • ক্রিম বা দুধ
  • গোলমরিচ গুঁড়ো
  • ১ কাপ ময়দা
  • ৬টি ডিম
  • পানি

প্রণালী:

১। প্রথমে অল্প কিছু ময়দা,গোলমরিচ গুঁড়ো এবং ডিম ভাল করে মিশিয়ে নিন।

২। এবার এতে ক্রিম বা দুধ মিশিয়ে নিন।

৩। তারপর এতে সামান্য পানি ভাল করে মিশিয়ে নিন। এমনভাবে মেশাবেন যাতে ফেনা উঠে যায়।

৪। মেশানোর সাথে সাথে সবগুলো সবজি দিয়ে দিন।

৫। তারপর এতে বাকী ময়দা মিশিয়ে নিন।

৬। ময়দা, সবজি, ডিম ভাল করে মিশিয়ে নিন। মিশ্রণটি যেন বেশি পাতলা বা ঘন না হয়ে যায়।

৭। এবার চুলায় প্যান গরম হয়ে এলে এতে মাখন বা তেল দিয়ে দিন।

৮। সবজির মিশ্রণটি গোল করে প্যানে দিন। অল্প আঁচে প্যান কেকটি রান্না করুন।

৯। এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টিয়ে দিন।

১০। বাদামী রং হয়ে গেলে নামিয়ে ফেলুন।

টিপস:

– আপনি চাইলে সবজি আগে সিদ্ধ করে নিতে পারেন। সবজি সিদ্ধ করে নিলে বেশিক্ষণ ভাজার প্রয়োজন হবে না।

– আপনি আপনার পছন্দমত সবজি ব্যবহার করতে পারেন।

 

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার