কাজের মাঝে বিরক্তিকর হাই উঠছে! জেনে নিন..

কাজের মাঝে বিরক্তিকর হাই উঠছে! জেনে নিন..
কাজের মাঝে বিরক্তিকর হাই উঠছে! জেনে নিন..
কাজের মাঝে বিরক্তিকর হাই উঠছে! জেনে নিন..

ঘন ঘন হাই তোলা যেমন বিরক্তিকর তেমনি বিব্রতকর। হাই তোলা খুব সাধারণ একটি ব্যাপার হলেও, বিশেষ করে সেটা অফিসে, কাজের মাঝে বা  জরুরী কোনো মিটিংয়ের মাঝে হলে বিব্রতকর হয়ে যায়। একটানা কাজের মাঝে খুব ক্লান্ত হয়ে গেলে হাই ওঠা স্বাভাবিক। ঘন ঘন হাই তোলার হাত থেকে রক্ষার পাওয়ার কিছু উপায় আছে। আসুন জেনে নিই:

১। লম্বা নিঃশ্বাস নিন

প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এক গবেষণায় দেখেছেন আমদের মস্তিষ্ক গরম হয়ে গেলে, বাতাসের অভাবে আমরা হাই তুলে থাকি। তাই যখন ঘন ঘন হাই আসবে তখন নাক দিয়ে লম্বা লম্বা নিঃশ্বাস গ্রহণ করুন এবং মুখ দিয়ে শ্বাস বের করে দিন। দেখবেন হাই তোলা অনেকটা কমে গেছে।

২। কাজে বিরতি দিন

অনেক সময় কাজ করতে করতে অতিরিক্ত কান্তি চলে এলে আমরা বিরক্তি প্রকাশ হিসেবে হাই তুলে থাকি। কাজের ফাঁকে বা মিটিংয়ের মাঝে হাই উঠতে থাকলে একটু সময় বের করে বাইরে থেকে হেঁটে আসুন। চোখ-মুখ পানি দিয়ে ধুয়ে আবার কাজে বসুন।

৩। ক্লান্তি কমান

কাজের বা মানসিক চাপে শরীরে ক্লান্তি চলে আসাটাই স্বাভাবিক। আর এই ক্লান্তি থেকেই হাই তোলা। তাই ক্লান্তি দূর করার জন্য পর্যাপ্ত পরিমাণের ঘুমের প্রয়োজন রয়েছে। এতে শারীরিক মানসিক দুভাবেই সুস্থ থাকবেন।

৪। ঠান্ডা পানি পান করুন

অনেক সময় ক্লান্ত হয়ে গেলে লম্বা লম্বা হাই চলে আসতে পারে। শরীর ডিহাইড্রেটেড হয়ে গেলে এমন হয়। এমন হলে ঠাণ্ডা পানি পান করুন। এতে হাই তোলা কিছুটা হলেও কমবে।

৫। হাই তোলা ব্যক্তিদের এড়িয়ে চলুন

হাই তোলা অত্যন্ত ছোঁয়াচে। কাউকে ঘন ঘন হাই তুলতে দেখলে আমাদের নিজেদেরও হাই চলে আসে। তাই ঘন ঘন হাই তোলা ব্যক্তিদের এড়িয়ে চলুন।

৬। ঠান্ডা কিছু খান

ঘন ঘন হাই উঠলে ঠান্ডা কিছু খান। তা হতে পারে ফ্রিজে রাখা শসা বা অন্য কোন ফল। এটি আপনার শরীরের তাপমাত্রে কমিয়ে হাই তোলা রোধ করবে।

৭। চিকিৎসক দেখান

অনেক পরীক্ষায় দেখা গিয়েছে ঘন ঘন হাই তোলা হার্টের বা ফুসফুসের সমস্যা নির্দেশ করে। আপনি যদি অ্যাজমার রোগী হন তবে এই বিষয়ে আপনাকে আরও সচেতন হতে হবে। যদি ঘন ঘন হাই তোলার বিষয়টি বার বার হয় তবে চিকিৎসকের পরামর্শ নিন।

৮। আপনার চারপাশ ঠান্ডা রাখুন

আপনার বসার জায়গাটি ঠান্ডা রাখুন। ঠান্ডা পরিবেশে আপনার হাই আসবে না কারণ এটি আপনার শরীরকে ঠাণ্ডা রাখবে।

৯। সফটওয়্যার এর সাহায্য নিতে পারেন: এখন চলছে তথ্য-প্রযুক্তির যুগ। তাই আপনার ক্লান্তি দূর করতে প্রযুক্তিরও সাহায্য নিতে পারেন। যখন খুব ক্লান্তি বোধ করবেন, ঘন ঘন হাই উঠবে, তখন একটি সফটওয়্যার আপনাকে সাহায্য করবে। কম্পিউটারে নিয়ে রাখুন এমন একটি সফটওয়্যার, যা নির্দিষ্ট সময় অন্তর অন্তর আপনাকে সচেতন করে দেবে। নিজেকে একটু রিফ্রেশ করে নিতে পারবেন এই সময়টাতে।  ওয়ার্করেভ সফটওয়্যারটি এ ক্ষেত্রে কাজে দিতে পারে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার