চাকরির ইন্টারভিউতে মেনে চলুন ১০টি বিষয়

চাকরির ইন্টারভিউতে মেনে চলুন ১০টি বিষয়
চাকরির ইন্টারভিউতে মেনে চলুন ১০টি বিষয়
চাকরির ইন্টারভিউতে মেনে চলুন ১০টি বিষয়

অনেক অভিজ্ঞতা, জ্ঞান এবং দক্ষতা থাকা সত্ত্বেও আপনার চাকরি হচ্ছে না। বসে বসে অযথা ভাগ্যকে দোষারোপ করছেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে, আপনার মতো অনেকেই আছেন যাদের খুব সহজেই চাকরি হয়ে যাচ্ছে? তাদের যোগ্যতা আর আপনার যোগ্যতার মধ্যে খুব বেশি পার্থক্য আছে বলে মনে হয় না। কিন্তু কিছু খুঁটিনাটি বিষয় আছে যা আপনি হয়তো খেয়ালই করছেন না। এগুলো বিষয়ে সচেতন হয়ে চাকরির ইন্টারভিউতে সহজে পাস করার কিছু পরামর্শ দেয়া হলো। আজ জেনে নিন ইন্টারভিউয়ের সময় কোন বিষয়গুলো মেনে চলবেন –

১. যে প্রতিষ্ঠানে ইন্টারভিউয়ের জন্য যাচ্ছেন সেই প্রতিষ্ঠান সম্বন্ধে কিছু ধারণা নিয়ে যান। আজকাল ইন্টারেনেটে প্রায় সব প্রতিষ্ঠান বিষয়ে তথ্য থাকে। আগে থেকেই সেসব তথ্য দেখে পুরো বিষয়টি আয়ত্ত করে নিন। এমনকি প্রতিষ্ঠানের বসের সম্বন্ধে টুকটাক ধারণা নিতে পারেন। কাজে লাগবে।

২. কিছু সাধারণ সাক্ষাৎকারের প্রশ্ন নিজেই নিজেকে করুন। আবার সেগুলোর উত্তরও নিজেই বলুন। এভাবে অনুশীলন করলে ইন্টারভিউ বোর্ডে ভয় কম লাগবে।

৩. ইন্টারভিউ বোর্ডে যত কঠিনই প্রশ্ন করা হোক না কেন বুদ্ধি করে উত্তর দেয়ার চেষ্টা করুন। নিজের প্রতি আত্মবিশ্বাসী থাকুন। কোনো উত্তরই সংকোচ নিয়ে দেবেন না। তবে অযথা ভুল উত্তর দেয়ার চেষ্টা করবেন না। প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেয়ার আগে চিন্তা করে নিন।

৪. নির্দিষ্ট সময়ের মধ্যে সব প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করার চেষ্টা করুন। মনে রাখবেন, একটু হেলাফেলায় চাকরিটি নাও হতে পারে। তাই প্রত্যেকটি কাজ সতর্কতা নিয়ে করার চেষ্টা করুন।

৫. রুচিসম্পন্ন পোশাক ইন্টারভিউ বোর্ডে খুবই জরুরি। যতটা সম্ভব পরিপাটি পোশাক পরার চেষ্টা করুন। আপনার পোশাকই আপনার ব্যক্তিত্বকে প্রকাশ করে। তাই পোশাক পরিধানের ক্ষেত্রে একটু সচেতন থাকুন।

৬. অবশ্যই ইন্টারভিউয়ে সময়মতো পৌঁছানোর চেষ্টা করবেন। প্রথম দিনেই দেরিতে গেলে আপনার সম্বন্ধে কর্তৃপক্ষের খারাপ ধারণা হতে পারে। ইন্টারভিউতে অন্তত আধা ঘণ্টা আগে পৌঁছানোর চেষ্টা করুন।

৭. যখন ইন্টারভিউর জন্য অপেক্ষায় থাকবেন তখন অন্যমনষ্ক থাকবেন না। প্রত্যেকটি ঘোষণা ভালো করে শোনার চেষ্টা করুন।

৮. ইন্টারভিউ বোর্ডে ফোন বন্ধ রাখুন। এটা এক ধরনের ভদ্রতা। কথার মাঝে ফোন বেজে উঠলে কর্তৃপক্ষ আপনার ওপর বিরক্ত হতে পারে।

৯. আগের অফিস সম্বন্ধে ভুলেও বাজে মন্তব্য করবেন না। এমনকি সেখানকার বস কেমন ছিল, কলিগদের কী সমস্যা ছিল এগুলো ইন্টারভিউ বোর্ডে বলার কোনো প্রয়োজন নেই।

১০. ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে ধূমপান এবং নেশা জাতীয় দ্রব্যগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। কারণ রুমে প্রবেশ করার সময় আপনার সঙ্গে গন্ধও চলে আসবে। এক নিমিষেই সবাই ধরে ফেলবে। যা আপনার ব্যক্তিত্বের ওপর অনেক খারাপ প্রভাব ফেলবে।

আরো দেখুন

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে