বাবা-মাকে খুনের মামলায় ঐশীর পক্ষে যুক্তিতর্ক শুরু

oshi_262744056পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (পলিটিক্যাল শাখা) ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানকে হত্যা মামলার যুক্তিতর্ক শুরু হয়েছে।

মঙ্গলবার (২০অক্টোবর) ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ যুক্তিতর্ক শুরু হয়। রাষ্ট্রপক্ষে ঐশীর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মাহবুবুর রহমান।

শুনানিতে ঐশী ও তার দুই বন্ধুর বিরুদ্ধে আনীত খুনের অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে দাবি করে প্রসিকিউটর আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

রাষ্ট্রপক্ষে শুনানির পর ঐশীর পক্ষে যুক্তিতর্ক শুরু করেন তার আইনজীবী ফারুক আহমেদ ও মাহবুবুর রহমান রানা। ঐশীর পক্ষে যুক্তিতর্ক আংশিক শুনানির পর আসামিপক্ষে সময়ের আবেদন করলে ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ বাকি যুক্তিতর্ক শুনানির জন্য আগামী ২৭ অক্টোবর দিন ধার্য করেন।

এর আগে গত ১৩ অক্টোবর বাবা-মাকে খুনের কথা আদালতে অস্বীকার করেন নিহতদের একমাত্র মেয়ে ঐশী রহমান।

ওই দিন ঐশী দাবি করেন, ঘটনার সময় তিনি অপ্রাপ্ত বয়ষ্ক ছিলেন। এর সমর্থনে একটি সনদপত্র আদালতে দাখিল করেন ঐশী। পুলিশ নির্যাতন করে তার স্বীকারোক্তি আদায় করেছে বলেও দাবি করেন তিনি। ঐশীর বাবা-মা যখন খুন হয় তখন তিনি বাসায় ছিলেন না। বন্ধুর বাসায় হুইস্কি খেয়ে নেশাগ্রস্ত অবস্থায় পড়ে ছিলেন। তার বাবা-মাকে কে বা কারা খুন করেছেন তা তিনি জানেন না।

এ মামলায় ৩৯ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগে নিজেদের বাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (পলিটিক্যাল শাখা) ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এর পরদিন ঐশী গৃহকর্মী সুমীকে নিয়ে রমনা থানায় আত্মসমর্পণ করেন।

ওই বছরের ২৪ আগস্ট আদালতে খুনের দায় স্বীকার করে ঐশী জবানবন্দি দেন। পরে ক্রসফায়ারের ভয় দেখিয়ে স্বীকারোক্তি নেওয়া হয়েছিল দাবি করে ৫ সেপ্টেম্বর স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন করা হয়। আদালত তা নথিভুক্ত রাখার নির্দেশ দেন।

২০১৪ সালের ৯ মার্চ ডিবির ইন্সপেক্টর আবুয়াল খায়ের মাতুব্বর ঢাকার সিএমএম আদালতে ঐশীসহ ৪ জনকে অভিযুক্ত করে পৃথক দুটি চার্জশিট দাখিল করেন।

আরো দেখুন

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে