জিটিভিতে ইনডোর ইউনি ক্রিকেট

 

UNI Cricketবিনোদন প্রতিবেদক : সাবেক তিন ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট, আকরাম খান ও আতহার আলী খানের উদ্যোগে ‘দ্য থ্রি ক্রিকস’-এর আয়োজনে আবার শুরু হচ্ছে ‘ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট’। আজ ০১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টের চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। আসরের সবগুলো খেলাই সরাসরি সম্প্রচার করবে গাজী স্যাটেলাইট টেলিভিশন (জিটিভি)। এবার অংশ নিচ্ছে ৩২টি বিশ্ববিদ্যালয়। ৩২টি বিশ্ববিদ্যালয়কে আটটি ভাগে ভাগ করা হয়েছে এবং তারা জাতীয় দলের সাবেক আট ক্রিকেটার আকরাম খান, আমিনুল ইসলাম বুলবুল, আতহার আলী খান, মোহাম্মদ রফিক, নাঈমুর রহমান দূর্জয়, খালেদ মাসুদ পাইলট, হাবিবুল বাশার সুমন ও খালেদ মাহমুদ সুজনের নাম নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৭ সেপ্টেম্বর শেষ হওয়া এ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে পাঁচ লাখ টাকা অর্থ পুরস্কার। রানার্সআপ পাবে দুই লাখ টাকা। ম্যান অব দ্য টুর্নামেন্ট পাবে একটি মটর সাইকেল। সঙ্গে থাকছে আরো বেশ কিছু পুরস্কার। দর্শকরাও ফিরবে না শূন্যহাতে। গ্যালারিতে বসে খেলা উপোভোগকারী দর্শদের মধ্যে লটারির মাধ্যমে প্রতিদিন ৪ জন করে ভাগ্যবান বিজয়ী দর্শক পাবেন হেলিকাপ্টারে করে ঢাকা শহর ঘুরে দেখার সুযোগ।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা