রাজধানীতে একসঙ্গে তিন সন্তান প্রসব করলেন এক মা

motijil map(1)রাজধানীর একটি হাসপাতালে পপি সাহা (২৮) নামের এক গৃহবধূ এক সঙ্গে তিন সন্তান প্রসব করেছেন। এদের মধ্যে দুটি মেয়ে ও একটি ছেলে সন্তান। তার সকলেই সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বর্তমানে পুরান ঢাকা বংশালের আগা সাদেক রোডের একটি বাসায় থাকা গোপাল সাহা ও পপি সাহা দম্পত্তির গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর।

রোববার মতিঝিল ব্যাংক প্যাসিফিক হাসপাতালে পপি গর্ভাবস্থায় ভর্তি হলে বিকেলে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন তিনি।

চিকিৎসকরা জানান, প্রথম জন্ম নেয়া মেয়ে সন্তানটির ওজন সাড়ে ৩ কেজি। দ্বিতীয় ছেলের ওজন তিন কেজি। তৃতীয় সন্তান মেয়ের ওজন ২ কেজি তিনশ গ্রাম।

তিন সন্তান ও তাদের মা সুস্থ্য রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।

 

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল