আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জস্থ রংপুর চিনিকলে গতকাল রোববার আখচাষী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন। মিলের প্রধান ফটক এলাকার মুক্তমঞ্চে রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত আখচাষী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংস্থার পরিচালক (সিডিআর) কৃষিবিদ আজিজুর রহমান, আখচাষী কল্যাণ গ্র“পের সভাপতি জিন্নাত আলী প্রধান, মহিমাগঞ্জ ই্উপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সাবেক চেয়ারম্যান ময়নুল হক সরকার, বীর মুক্তিযোদ্ধা ্এন্তাজুর রহমান, মহাব্যবস্থাপক (কৃষি) আবু তাহের ভু্ইঁয়া, আখচাষী আনোয়ারুল ইসলাম প্রমুখ। এ সময় অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন, বিএসএফআইসি’র প্রধান সিপিই হাবিবুর রহমান খান, প্রধান টিএস কামরুজ্জামান মিয়াসহ রংপুর চিনিকলের কর্মকর্তাবৃন্দ। পরে চিনিকল ট্রেনিং কমপ্লেক্স মিলনায়তনে শ্রমিক-কর্মচারীদের সাথে অনুরূপ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি সংযুক্ত
আনন্দঘন উৎসব মুখের পরিবেশে ধানমন্ডিতে কিংস কনফেকশনারির ২৬তম শাখার উদ্বোধন