আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার পলাশবাড়ীতে জেসমিন নামে ৪ বছরের এক শিশু কন্যা ধর্ষনের শিকার হয়েছে। শিশুটি বর্তমানে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর পরই পুলিশ ধর্ষক স্বাধীনকে (২০) গ্রেফতার করেছে।
এজাহার সূত্রে জানা যায়, তালুকজামিরা গ্রামের জসিম উদ্দিনের শিশু কন্যা জেসমিন শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় তার বাড়িতে অবস্থান করে। এসময় সকলের অজান্তে একই গ্রামের প্রতিবেশী আনোয়ারুল ইসলামের পুত্র লম্পট স্বাধীন শিশুটিকে চকলেট দেওয়ার প্রলোভন দিয়ে পার্শ্ববর্তী জনৈক লুলু চৌধুরীর গোয়ালঘরে ডেকে নিয়ে ধর্ষন করে। এ সময় শিশুটির আত্মচিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে এসে ধর্ষক স্বাধীনকে আটক করে পুলিশে সোর্পদ করে। ধর্ষিতার প্রচুর রক্তক্ষরণ হলে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় রাতেই ধর্ষিতার মা আছিয়া বেগম বাদী হয়ে পলাশবাড়ী থানায় মামলা করে। মামলা নং -১৮, তারিখ-২৮/০৮/১৫।
আনন্দঘন উৎসব মুখের পরিবেশে ধানমন্ডিতে কিংস কনফেকশনারির ২৬তম শাখার উদ্বোধন