আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার পলাশবাড়ীতে ইয়াবাসহ হাফিজুর রহমান (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ৮ টার দিকে স্থানীয় জুনদহ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। হাফিজুর উপজেলার বরিশাল ইউনিয়নের পশ্চিম গোপিনাথপুর গ্রামের আব্দুল কদ্দুস মিয়ার ছেলে। পুলিশ জানায়, গোপন খবর পেয়ে জুনদহ বাজারে হাফিজুরের কম্পিউটারের দোকানে অভিযান চালায় পুলিশ। এসময় ৩৬ পিস ইয়াবাসহ হাফিজুরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্যনিয়ন্ত্রণআইনে মামলা দায়ের হয়েছে।
আনন্দঘন উৎসব মুখের পরিবেশে ধানমন্ডিতে কিংস কনফেকশনারির ২৬তম শাখার উদ্বোধন