সংবাদদাতা আমতলী ।।
বরগুনার আমতলীতে শনিবার সন্ধ্যায় পৌর শহরের সবুজবাগ এলাকায় মিজান নামে এক যুবকে পূর্বশক্রতার জের ধরে মজিবর সিকদার তার স্ত্রী শাহিদা বেগম ও তার দুই ছেলে মিলে কুপিয়ে হত্যার চেষ্টা করে। লোকজন ছুটে আসায় দুবৃত্তরা মিজানকে অচেতন অবস্থায় ফেলে পালিয়ে যায়। মুমুর্ষ অবস্থায় তাকে বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে মুত্যু আব্দুল রতিফ মোল্লার ছেলে মিজান সবুজবাগের নিজ বাসা থেকে বের হয়ে ফেরিঘাটের দিকে যাচ্ছিল। পূর্বশক্রতার জের ধরে এসময় ওই এলাকায় পূর্ব থেকে ধারালো রামদা নিয়ে ওৎ পেতে থাকা পৌর সভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা মজিবর সিকদার তার স্ত্রী শাহিদা বেগম এবং তার দুই ছেলে রাসেল ও যুবায়ের আব্দুল হকের দোকানের সামনে বসে মিজানকে এলোপাথারি কোপাতে থাকে। এক পর্যায়ে তাকে হত্যার চেষ্টা চালায়। এসময় দুবৃত্তরা রামদা দিয়ে মিজানের হাতে পায়ে পিঠে কুপিয়ে গুরুতর জখম করে। রামদার কোপে মিজানের বাম হাতের একটি রগ দ্বিখন্ডিত হয়ে যায়। কোপানোর সময় মিজানের ডাক চিৎকার শুনে স্থানীয় লোক জন ছুটে আসলে দুবৃত্তরা মিজানকে অচেতন অবস্থায় ফেলে পালিয়ে যায়। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তাকে আমতলী হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে তাৎক্ষনিক ভাবে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই এলাকার প্রতিবেশী আব্দুল হক মাস্টার জানান মজিবর সিকদার তার স্ত্রী শাহিদা বেগম এবং তার দুই ছেলে রাশেল ও যুবায়ের দাঙ্গাবাজ প্রকৃতির লোক। ৫নং ওয়ার্ডেও কাউন্সিলর ফরহাদ হোসেন বলেন, মিজান একজন শান্ত প্রকৃতির লোক তাকে এভাবে কোপানো ঠিক হয়নি। যেকোন সামান্য ঘটনায় তারা রামদা লাঠিসোটা ব্যবহার করে। এলাকায় তারা সন্ত্রাসী বলে পরিচিত। অমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চলছে।
আব্দুল্লাহ আল নোমান
আমতলী (বরগুনা) সংবাদদাতা
০১৭১৪৭২৯৬৪২
আনন্দঘন উৎসব মুখের পরিবেশে ধানমন্ডিতে কিংস কনফেকশনারির ২৬তম শাখার উদ্বোধন