“ফান ডিবেট প্রিমিয়ার লিগ” নামক ভিন্নধর্মী বিতর্ক আয়োজনে বাংলাদেশ

গত শুক্রবার ২৮ অগাস্ট সকালে ফান ডিবেট প্রিমিয়ার লিগের ঢাকা ডিভিশন এর উদ্বোধনী হয়ে গেলো কল্যাণপুর গার্লস হাইস্কুল অডিটোরিয়ামে । উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন নাহিদা সুলতানা, প্রধান বিতর্ক বিচারক, বিটিভি । বিডি ডিবেট ইউনিয়ন এর মোডারেটর প্রফেসর মাহাবুবুর রহমান এই আয়োজন এ সভাপতিত্ব করেন । বিশেষ অতিথি ছিলেন আল মামুন , সভাপতি, ডিবেট বিডি আরও সাথে ছিলেন আহসান কবির সভাপতি UCMAS BD এবং কল্যাণপুর ডিবেট ক্লাবের সভাপতি দিলরুবা ম্যাম । আয়জনের প্রধান আকর্ষণ ছিলেন নতুন সময়ের এমডি, শওঘাত হোসেন বাবলু । বিশেষ চরিত্র ডরেমন অনুষ্ঠানে উপস্থিত ছিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাহিয়ান ।অনুষ্ঠানে মূল লক্ষ্য হল গতানুগতিক অনুষ্ঠানের বাইরে এসে এবার নতুন ধারায় নতুন আঙ্গিকে বাংলাদেশকে তুলে ধরা । আর তাই এই ভিন্ন আয়োজন । আয়োজকরা মনে করেন এই আয়োজন এক অন্যমাত্রার ইতিহাস এর দুয়ার উনম্মোচন করবে । রিয়্যালিটি সো এর আদলে প্রথমে ঢাকা এরপর সারা বাংলাদেশে পরে কলকাতাতে অডিশন হবে যাতে ওপার বাংলার ছাত্ররাও অংশগ্রহন করতে পারে । উল্লেখ্য তারা আলাদা কোন টিম হিসাবে ডিবেট করতে পারবে না , তারা বিদেশি মেম্বার হিসাবে দেশি টিম এর সাথে এই লিগ খেলবে , এই উদ্দেশে পুরো দেশকে ৯টি ডিভিশনে ভাগ করা হয়েছে । ডিভিশন গুলো হলঃ যানজটময় ঢাকা, মৎস্যকন্যা চিটাগং, ইলিশের চাঁদপুর, সুনিপুন ছিলেট, সুন্দরী খুলনা, রঞ্জিত রংপুর, রাজকীয় রাজবাড়ি, রসালো রাজশাহী, বালামচাল বরিশাল । এই ৯টি ডিভিশন থেকে ৫ জন করে মোট ৪৫ জন সারা বাংলাদেশ থেকে বাছাই করা হবে । পরে এই ৯টি দলের নিলাম অনুষ্ঠান হবে যার মধ্যদিয়ে প্রতিটি দল একটি করে স্পন্সার প্রটিস্তান পাবে । পরবর্তীতে দেশসেরা ডিবেটর দ্বারা তাদের গ্রুমিং করানো হবে । এই টুর্নামেন্টে জনপ্রিয় শিশু চরিত্র ডরেমনকে দেখা যাবে । এই লিগ এর চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে পুরুস্ক্রিত করা হবে । রেডিও স্বাদেশ এর চেয়ারম্যান জনাব সাইমুর রহমান এই আয়োজন কে সাধুবাদ জানিয়েছেন ও তাদের পাসে থাকার অঙ্গিকার করেছেন । রেডিও স্বাদেশ, স্বাদেশ নিউজ ২৪.কম ও স্বাদেশ.টিভির প্রতিনিধি রায়হান ও রাজ উক্ত আয়োজন এর নিউজ কভার করেন ।

আরো দেখুন

আনন্দঘন উৎসব মুখের পরিবেশে ধানমন্ডিতে কিংস কনফেকশনারির ২৬তম শাখার উদ্বোধন

দেশের বেকারি ও কনফেকশনারি শিল্পে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে সম্প্রসারিত হচ্ছে কিংস কনফেকশনারির

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ