ছোটপর্দার জনপ্রিয় মুখ সুমাইয়া শিমু।টিভির পর্দায় অনুপস্থিত আছেন দীর্ঘদিন ধরেই।তবে নতুন খবর হচ্ছে আজ সন্ধ্যায় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই অভিনেত্রী।বরের নাম নজরুল ইসলাম। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন। শিমুর ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় ঢাকার গুলশানের হোটেল ‘আমারই’ শিমু-নজরুলের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। পারিবারিক সূত্রেই এ বিয়ে হচ্ছে বলে জানিয়েছেন শিমু। ঈদুল ফিতরের পরপরই তাদের মধ্যে আংটি বদল হয়। আর গত বুধবার তাদের গায়ে হলুদ সম্পন্ন হয়েছে।এদিকে আগামীকাল শনিবার তাদের বউভাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।রাজধানীর নিকুঞ্জের হোটেল লা মেরিডিয়ানে এই অনুষ্ঠান সম্পন্ন হবে।
আনন্দঘন উৎসব মুখের পরিবেশে ধানমন্ডিতে কিংস কনফেকশনারির ২৬তম শাখার উদ্বোধন