লিবিয়ায় নৌকাডুবিতে মারা গেছেন পাঁচ বাংলাদেশি

libyaলিবিয়ার জুওয়ারা শহরের উপকূলের কাছাকাছি প্রায় পাচশ’ অভিবাসীসহ দুটি নৌকাডুবির ঘটনায় মৃতদের মধ্যে পাঁচ বাংলাদেশি রয়েছে। নিখোঁজ রয়েছেন আরো চার বাংলাদেশি। তিউনিসিয়ায় অবস্থিত বাংলাদেশের লিবিয়া দূতাবাসের কর্মকর্তা চার্জ দ্য অ্যাফেয়ার্স মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

বিবিসি বাংলা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মোজাম্মেল হকের বরাত দিয়ে বিবিসি বাংলা প্রতিবেদনে জানিয়েছে, ডুবে যাওয়া নৌকা দুটিতে ৩১জন বাংলাদেশি ছিল। এদের মধ্যে বেশিরভাগের গায়ে লাইফ জ্যাকেট থাকায় তাদের জীবিত উদ্ধার করা হয়েছে। বাংলাদেশিরা এ নৌকার মাধ্যমে ইতালি যাচ্ছিল বলে জানানো হয়েছে লিবিয়া দূতাবাসের পক্ষ থেকে।

তিনি জানান, নিহতদের মধ্যে দুজন শিশু নৌকাডুবির পরপরই মারা যায়। অন্যদের গায়ে লাইফ জ্যাকেট থাকায় সারারাত ভেসে থাকার পর সকালে উদ্ধার করা হয়। তবে এখনো চার জন নিখোঁজ রয়েছে। উদ্ধার হওয়া বাংলাদেশিদের লিবিয়ায় নেওয়া হয়েছে।

জাতিসংঘ শরণার্থী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নৌকাডুবিতে কমপক্ষে দুই শতাধিক অভিবাসী মারা গেছেন। এই নৌকাদুটিতে অভিবাসন প্রত্যাশীদের মধ্যে সিরিয়া, বাংলাদেশ ও সাহারা মরুভূমির দক্ষিণের দেশগুলোর নাগরিকরা ছিলেন।

লিবিয়ার সরকারি কর্মকর্তাদের তথ্যের বরাত দিয়ে বিবিসির খবরে জানানো হয়, স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ভোরে প্রথম নৌকাটি থেকে সাহায্য চেয়ে সংকেত পাঠানো হয়। এতে প্রায় ৫০ জন যাত্রী ছিল। এর অনেক পরে প্রায় প্রায় ৪০০ যাত্রী নিয়ে দ্বিতীয় নৌকাটি ডুবে যায়।

 

আরো দেখুন

আনন্দঘন উৎসব মুখের পরিবেশে ধানমন্ডিতে কিংস কনফেকশনারির ২৬তম শাখার উদ্বোধন

দেশের বেকারি ও কনফেকশনারি শিল্পে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে সম্প্রসারিত হচ্ছে কিংস কনফেকশনারির

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ