আর্জেন্টিনাকে ভালোবাসার এতটুকু কমতি নেই মেসির

33c1bbbf8caf087985a1a7dd0fb97342-Lionel-Messi-Image২০১৪ বিশ্বকাপে ব্যর্থতার পর কোপা আমেরিকার ফাইনালে হার, বারবার তীরে এসে তরি ডোবার যন্ত্রণা সইতে হচ্ছে লিওনেল মেসিকে। ব্যর্থতায় শুনতে হচ্ছে একের পর এক সমালোচনা। বার্সেলোনার জার্সিটা যতটা উজ্জ্বল, নীল-আকাশি জার্সিতে ততটা নয়, এ সমালোচনা উচ্চকিত বহুদিন ধরেই। তা-ই নয়, প্রশ্ন তোলা হয় তাঁর দেশাত্মবোধ নিয়েও! কদিন আগে আর্জেন্টিনার স্থানীয় পত্রিকাগুলোতে লেখাই হলো, জাতীয় দলের খেলাই ছেড়ে দিচ্ছেন মেসি।
এমন খবরে বেজায় চটেছেন বার্সার আর্জেন্টাইন ফরোয়ার্ড। ইএসপিএন রেডিওকে বলেছেন, ‘কখনোই বলিনি, জাতীয় দলে আর খেলব না।’ এরপর রীতিমতো ক্ষোভ উগরে দিলেন সংবাদমাধ্যমের ওপর, ‘তারা যা করেছে, এর বেশি কিছু করতে পারবে না। এ ধরনের খবরের সঙ্গে অভ্যস্ত।’
আগামী মাসে যুক্তরাষ্ট্রে বলিভিয়া ও মেক্সিকোর সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। জানালেন, ম্যাচগুলোয় খেলতে তৈরিই আছেন, ‘সামনে আমাদের কিছু প্রীতি ম্যাচ আছে। কোচ ডাকা মাত্র জাতীয় দলে খেলতে প্রস্তুত আমি।’
বার্সার জার্সিতে গোলের বন্যা বইয়ে দিলেও আর্জেন্টিনা জার্সিতে ম্লান বলে যে অপবাদ মেসির বিরুদ্ধে, পরিসংখ্যান তা বলে না। ১০৩ আন্তর্জাতিক ম্যাচে করেছেন ৪৬ গোল। আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ গোল করা গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে ছাড়িয়ে যেতে প্রয়োজন আর ১০ গোল। পরিসংখ্যান আর পুরস্কার প্রাপ্তিতে মেসির অর্জনের কমতি নেই। দুঃখ একটাই, দেশের হয়ে বড় কোনো শিরোপা না জেতা। সেটি যেদিন জিততে পারবেন, মিইয়ে আসবে সব গুঞ্জন।

আরো দেখুন

আনন্দঘন উৎসব মুখের পরিবেশে ধানমন্ডিতে কিংস কনফেকশনারির ২৬তম শাখার উদ্বোধন

দেশের বেকারি ও কনফেকশনারি শিল্পে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে সম্প্রসারিত হচ্ছে কিংস কনফেকশনারির

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ