রেকর্ড গড়ে সিরিজ জেতালেন ডি ভিলিয়ার্স

89793_s4সৌরভ গাঙ্গুলির রেকর্ড ভেঙে দক্ষিণ আফ্রিকাকে সিরিজ জেতালেন এবি ডি ভিলিয়ার্স। ওয়ানডে ইতিহাসে এতদিন সবচেয়ে কম- ২০০ ইনিংসে ৮০০০ রান করার রেকর্ড ছিল ভারতের সৌরভ গাঙ্গুলির। কিন্তু সেটা ভেঙে দিয়ে ১৮২ ইনিংসে ৮০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন প্রোটিয়া অধিনায়ক ডি ভিলিয়ার্স। এর আগে এ গাঙ্গুলিকে টপকেই দ্রুততম ৭০০০ রানের মাইলফলক স্পর্শ করেন ভিলিয়ার্স। অবশ্য দ্রুততম ৯০০০ রানের রেকর্ডটা এখনও গাঙ্গুলির দখলেই রয়েছে। আর দ্রুততম ১০০০০ রানের রেকর্ড ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের।
ডারবানে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামার আগে ডি ভিলিয়ার্সের ওয়ানডে রান ছিল ১৮১ ইনিংসে ৭৯৮১। গাঙ্গুলির রেকর্ড ছুঁতে তার এদিন প্রয়োজন ছিল ১৯ রান। আর এমন লক্ষ্য সামনে নিয়ে শেষ পর্যন্ত ৪৮ বলে ৬৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ওয়ানডেতে এখন ভিলিয়ার্সের রান ৮০৪৫। তার এই দুর্দান্ত ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত ৬২ রানে জয় পায়। এতে ৩ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। গত পাঁচ বছর টানা দুই ওয়ানডে সিরিজ হারেনি প্রোটিয়ারা। বাংলাদেশের কাছে সিরিজ হারের পর এবার সেই শঙ্কা জেগে উঠেছিল। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে দুর্দান্ত খেলে সেটা হতে দেননি আফ্রিকার খেলোয়াড়রা। সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ২০ রান ও দ্বিতীয় ওয়ানডেতে সফরকারী নিউজিল্যান্ড ৮ উইকেটে জিতে। বুধবার সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটে গিয়ে ৭ উইকেটে ২৮৩ রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে ৪৯.২ ওভারে ২২১ রানে অলআউট হয় সফরকারী কিউইরা। ডারবানের কিংসমিডে ২৭১ রানের বেশি তাড়া করে জেতার রেকর্ড কারও নেই। এতে প্রথমে দক্ষিণ আফ্রিকার ২৮৩ রান ছিল যথেষ্ট সংগ্রহ। আর এ রান তাড়া করতে নেমে কিউইরা ৬২ রান আগেই গুটিয়ে যায়। সর্বোচ্চ ৫৪ রান আসে টম লাথামের ব্যাট থেকে। এর আগে দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটিতে মরনে ভ্যান উইক ও হাশিম আমলা ৮৯ রানের জুটি গড়েন। দক্ষিণ আফ্রিকার সর্বশেষ ১৭ ওয়ানডেতে এটিই উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রান। আমলা ৫৫ বলে ৪৪ ও ভ্যান উইক ১০০ বলে ৫৮ রান করেন।
দ্রুততম  ৮০০০ রান
খেলোয়াড়    দেশ    ইনিংস    প্রতিপক্ষ    সাল
এবি ডি ভিলিয়ার্স    দ. আফ্রিকা    ১৮২    নিউজিল্যান্ড    ২০১৫
সৌরভ গাঙ্গুলি    ভারত    ২০০    ও. ইন্ডিজ    ২০০২
শচীন টেন্ডুলকার    ভারত    ২১০    পাকিস্তান    ১৯৯৯
ব্রায়ান লারা    ও. ইন্ডিজ    ২১১    অস্ট্রেলিয়া    ২০০৩
মহেন্দ্র সিং ধোনি    ভারত    ২১৪    নিউজিল্যান্ড    ২০১৪

আরো দেখুন

আনন্দঘন উৎসব মুখের পরিবেশে ধানমন্ডিতে কিংস কনফেকশনারির ২৬তম শাখার উদ্বোধন

দেশের বেকারি ও কনফেকশনারি শিল্পে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে সম্প্রসারিত হচ্ছে কিংস কনফেকশনারির

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ